Basirhat
Bengal Liberty: ফের জনরোষের মুখে শাসকদলের নেতা। এবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে এক দাপুটে তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ দিলেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। আক্রান্ত ওই ব্যক্তি স্থানীয় উপপ্রধানের স্বামী বলে জানা গিয়েছে।

ঘটনার বিবরণ (Basirhat)
অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ওই নেতা এলাকার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের কাটমানি নিয়েছিলেন। এদিন ওই নেতা বাইকে করে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে পথ আটকে ঘিরে ধরেন। এরপরই ডিমের ট্রে হাতে নিয়ে একের পর এক ডিম ছুড়ে তাঁকে ‘ডিম থেরাপি’ দেওয়া হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল নেতাকে এভাবে প্রকাশ্য রাস্তায় হেনস্থার ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার বলেও কোনো সুরাহা না হওয়ায় তাঁরা এই চরম পন্থা বেছে নিতে বাধ্য হয়েছেন।


