Baruipur Encounter
Baruipur Encounter

Baruipur Case: অস্ত্র ছিনিয়ে পালাতে গিয়ে গুলিবিদ্ধ প্রভাস

Bengal Liberty:

বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুন মামলার তদন্তে বড় মোড় (Baruipur Case)। ঘটনার পুনর্নির্মাণের সময় সিটের সদস্য রনি সরকারের রিভলবার ছিনিয়ে নিয়ে গুলি চালায় ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল জানা গিয়েছে । আত্মরক্ষার্থে সিটের আরেক সদস্য অর্ঘ্য মণ্ডল পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় প্রভাস। পরে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

Baruipur Encounter
Baruipur Encounter

ঘটনার বৃত্তান্ত

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে অপরাধস্থলে ঘটনার পুনর্নির্মাণের জন্য তাকে বারুইপুরের সূর্যপুর এলাকায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের দাবি, রাত প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ আচমকাই সিট সদস্য রনি সরকারের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। সেই সময় সে পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে সিটের সদস্য অর্ঘ্য মণ্ডল পাল্টা গুলি চালান। সেই গুলিতেই গুরুতর জখম হয় প্রভাস। এরপর দ্রুত তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর গোটা এনকাউন্টার এবং পুনর্নির্মাণ প্রক্রিয়া ঘিরে প্রয়োজনীয় আইনি তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury