Labdfall
Labdfall

Weather Alert : বজ্রপাত-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দুই বঙ্গই!

Bengal Liberty : কয়েকদিনের তুলনামূলক শান্ত আবহাওয়ার পর ফের সক্রিয় হচ্ছে বর্ষা (Weather Alert)। শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১০ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টি ও বজ্রপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Weather Alert)।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)

আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।কলকাতার আকাশ দিনভর আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

Weather Alert
Weather Alert

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)

উত্তরবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/08/ritabrata-bandyopadhay/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury