Suvendu Adhikari
Bengal Liberty
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুর্শিদাবাদ সফরে(Suvendu Adhikari) নারী নিরাপত্তা ছিল অন্যতম প্রধান বিষয়। প্রশাসনিক বৈঠক, সাংগঠনিক কর্মসূচি এবং রেজিনগরের তাকিপুর হাই মাদ্রাসা স্কুল মাঠের জনসভা থেকে মহিলাদের নিরাপত্তা, ক্ষমতায়ন এবং সরকারি পরিষেবা আরও কার্যকর করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।

জনসভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন(Suvendu Adhikari)
মুর্শিদাবাদ জেলার প্রতিটি থানায় নিয়মিত পুলিশ বাহিনীর পাশাপাশি ‘মহিলা সুরক্ষা স্কোয়াড’ মোতায়েন করা হবে। তাঁর বক্তব্য, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় দ্রুত পদক্ষেপ, অভিযোগ গ্রহণে সংবেদনশীলতা এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতেই এই বিশেষ স্কোয়াড কাজ করবে। মহিলারা যাতে নির্ভয়ে থানায় যেতে পারেন এবং দ্রুত আইনি সহায়তা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীর নারী নিরাপত্তায় জোর(Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রী আরও বলেন, নারী নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মহিলাদের আর্থিক সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়নেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। সেই কারণেই যোগ্য মা-বোনেদের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আওতায় আনা হবে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করে তাঁদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। আইনশৃঙ্খলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ বা সমাজবিরোধী কার্যকলাপের ক্ষেত্রে কোনও রকম আপস করা হবে না।

পুলিশকে আরও সক্রিয় ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, নিরাপদ পরিবেশ তৈরি হলে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রেই মহিলাদের অংশগ্রহণ আরও বাড়বে।
জনসভা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কোনও সাম্প্রদায়িক বিরোধিতা বিজেপি করে না।” ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা, উন্নয়ন এবং সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে তিনি দাবি করেন।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মুর্শিদাবাদে এটিই তাঁর প্রথম সফর। তাই এই ঘোষণাগুলিকে প্রশাসনিক ও রাজনৈতিক—দুই দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নারী নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে থানাভিত্তিক মহিলা সুরক্ষা স্কোয়াড গঠনের ঘোষণা আগামী দিনে জেলার আইনশৃঙ্খলা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আরো পড়ুন:-
Golden Boot Race 2026 : ফিফা বিশ্বকাপে টানটান গোল্ডেন বুটের লড়াই! কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট?

