Kunal Ghosh
Bengal Liberty: আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং তাঁর জুনিয়র আইনজীবীদের চেম্বার ঘেরাও ও হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে তৃণমূল নেতা কুণাল ঘোষকে ২ হাজার টাকা জরিমানা করেছে হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ। এছাড়া, এই ঘটনায় জড়িত ৭ জন চাকরিপ্রার্থীকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট (Kunal Ghosh)
২০২৫ সালের ২৫ এপ্রিল এসএসসির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা নিয়োগ মামলার শুনানি চলাকালীন আদালতের নির্দেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন চাকরিপ্রার্থীদের একাংশ। অভিযোগ, এরপরই তাঁরা হাইকোর্ট চত্বরে বিক্ষোভ শুরু করেন এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য ও তাঁর জুনিয়র আইনজীবীদের চেম্বার ঘেরাও করেন। বিক্ষোভ চলাকালীন বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবির অবমাননা করার মতো গুরুতর অভিযোগও ওঠে।

হাইকোর্টের কড়া অবস্থান (Kunal Ghosh)
এই ঘটনার প্রেক্ষিতে আদালত স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিন বিচারপতির একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়। শুনানিতে আদালত স্পষ্ট জানায় যে, বিচারালয়ের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় কোনো আপস করা হবে না। অন্যদিকে কুণাল ঘোষ দাবি করেছেন যে, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং এই ঘটনার নিন্দাও করেছেন; তবুও আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে জরিমানার নির্দেশ দিয়েছে।

