Fake Identity
Fake Identity

Fake Identity: ভুয়ো নথিতে পাঁচ বছর ভারতে! কলকাতায় গ্রেফতার আফগান নাগরিক

Bengal Liberty:

‘এসআইআর’ (SIR)-ই কাল হলো। ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতে বসবাসের অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার হলেন এক আফগান নাগরিক (Fake Identity)। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম জামিল খান। তাঁর বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং ভুয়ো নথি তৈরির অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু করেছে ভবানীপুর থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল শিকড় খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

Fake Identity
Fake Identity

ভুয়ো ভোটার ও প্যান কার্ড বানানোর অভিযোগ Fake Identity

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালে বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছিলেন জামিল খান নামের ওই আফগান ব্যক্তি। তাঁর ভিসার মেয়াদ ছিল মাত্র তিন মাস। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি স্বদেশে ফিরে যাননি। উল্টে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে বেআইনিভাবে ভারতে বসবাস শুরু করেন। সেই জাল নথির সাহায্যেই দীর্ঘদিন ধরে তিনি এ দেশে গা-ঢাকা দিয়ে ছিলেন।
পুলিশের দাবি, সম্প্রতি রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ার সময় তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। এরপর থেকেই পুলিশের নজরে ছিলেন ওই ব্যক্তি। সেই সূত্র ধরেই শুরু হয় তদন্ত। তদন্তকারীরা নিশ্চিত হন যে জামিল আসলে আফগানিস্তানের নাগরিক এবং ভুয়ো নথির সাহায্যে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন।

Afghan National
Afghan National

অবশেষে ভবানীপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, কীভাবে তিনি এই ভুয়ো নথি সংগ্রহ করেছিলেন এবং এই কাজে কারা তাঁকে সাহায্য করেছিল। ভুয়ো পরিচয়পত্র তৈরির পেছনে কোনো আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য চক্র জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি, অভিযুক্তের ভারতে অবস্থান, কাদের সাথে তাঁর যোগাযোগ ছিল এবং নথি তৈরির পুরো প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury