Scam Call
Bengal Liberty
রাজ্যপালের পরিচয়ে ভুয়ো ফোন করে প্রতারণার অভিযোগ সামনে আসতেই সতর্কবার্তা জারি করল পশ্চিমবঙ্গ রাজভবন (Raj Bhavan)। অভিযোগ, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি +91 98365 40163 নম্বর থেকে ফোন করে নিজেকে কখনও মাননীয় রাজ্যপাল, আবার কখনও রাজভবনের আধিকারিক পরিচয় দিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, উচ্চপদস্থ সরকারি আধিকারিক ও অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করছেন।

ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে রাজভবনের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

জনসাধারণের উদ্দেশ্যে সতর্ক বার্তা Raj Bhavan
রাজভবনের পক্ষ থেকে সরকারি আধিকারিক ও সাধারণ মানুষের উদ্দেশে আবেদন জানানো হয়েছে, রাজ্যপাল বা রাজভবনের কোনও আধিকারিকের পরিচয়ে আসা সন্দেহজনক বা অযাচিত ফোনকল, বার্তা কিংবা অন্য কোনও যোগাযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই রাজভবনের সঙ্গে যোগাযোগ করে তার সত্যতা যাচাই করতে হবে। এই ধরনের কোনও ফোন পেলে, অথবা এই প্রতারণা সংক্রান্ত কোনও তথ্য জানা থাকলে, অবিলম্বে রাজভবনকে জানাতে অনুরোধ করা হয়েছে।

রাজভবনের সরকারি যোগাযোগের মাধ্যম:
ফোন: ০৩৩-২২০০-১৬৪১ থেকে ১৬৪৪
ই-মেল: generalcellgs@gmail.com

