Mamata Banerjee
Mamata Banerjee

Mamata Banerjee : সোনমকে বেসরকারি হাসপাতালে ভর্তির দাবি মমতার

Bengal Liberty : দিল্লির যন্তরমন্তরে অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে শনিবার সকালে দিল্লি পুলিশ সফদরজং হাসপাতালে ভর্তি করেছে (Mamata Banerjee)। পুলিশের দাবি, দিল্লি হাই কোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সরকারি হাসপাতালে নয়, সোনমকে অবিলম্বে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা উচিত। পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি কেন্দ্রীয় সরকারের মনোভাব নিয়েও সরব হয়েছেন তিনি (Mamata Banerjee)।

Mamata Banerjee
Mamata Banerjee

হাই কোর্টের নির্দেশের কথা শুনে প্রশ্ন তুললেন মমতা (Mamata Banerjee)

শনিবার সকালে দিল্লি পুলিশ সোনম ওয়াংচুককে যন্তরমন্তর থেকে সফদরজং হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রের দাবি, দিল্লি হাই কোর্টের নির্দেশ কার্যকর করা এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের একাংশ কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। সোনমকে হাসপাতালে সরানোর কয়েক ঘণ্টার মধ্যেই সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা এবং সুস্থতা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। উনি তো শুধু সরকারের সঙ্গে আলোচনা চেয়েছিলেন। কিন্তু গত কয়েক সপ্তাহে অনশন করেও সরকারের নীরবতা ছাড়া কিছুই পাননি। ঠিক যেভাবে দেশের হাজার হাজার ছাত্র-যুবর প্রশ্নে সরকার নীরব রয়েছে, সেভাবেই। গণতন্ত্রে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসা উচিত। এভাবে নীরব থাকা যায় না।”


বেসরকারি হাসপাতালে ভর্তির দাবি বাংলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা, সরকারি হাসপাতালে সোনম ওয়াংচুকের যথাযথ চিকিৎসা হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই তিনি অবিলম্বে তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছেন। তিনি লেখেন, “সোনমকে অবিলম্বে বেসরকারি হাসপাতালে সরানোর অনুমতি দেওয়া হোক। দরকারে আমজনতা খরচ চালাবে। আসলে জনগণের আস্থা অর্জন করা যায় শুধু দায়িত্ববোধ এবং গণতন্ত্রকে সম্মান করে। শান্তিপূর্ণ আন্দোলনকে এভাবে দমন করে নয়।” এরপরই তিনি আরও বলেন, “যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসাবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না।”

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/18/abhijeet-dipke/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury