Weather Alert
Weather Alert

Weather Alert : নিম্নচাপের জেরে বদলে গেল বাংলার আবহাওয়া

Bengal Liberty : বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Alert)। বর্তমানে নিম্নচাপটি ঝাড়খণ্ড–পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী, এমনকি কোথাও অত্যাধিক ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে (Weather Alert)।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)

উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অত্যাধিক ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এসব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/17/madhya-pradesh/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury