Abhishek Banerjee
Bengal Liberty : বিদেশে চিকিৎসায় আপাতত ‘না’ অভিষেককে (Abhishek Banerjee)। কেন বিদেশ যেতে চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? ২০১৬ সালে ডানকুনি হাইওয়ের কাছে এক পথ দুর্ঘটনায় বাঁ চোখে গুরুতর আঘাত পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর দীর্ঘদিন সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা চলে। পরে আমেরিকাতেও চিকিৎসা করানো হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর সেখানে চেকআপের জন্য যেতে হয় তাঁকে। ২০১৬-এর ক্ষত এখন সারলো না? রাজ্যে কি চিকিৎসা করানো যায় না? প্রশ্ন রাজনৈতিক মহলের। তাঁদের আরও বক্তব্য, চিকিৎসা শুধুই অছিলা, কাটমানির টাকা সরানোই হতে পারে আসল খেলা! এমনকি বিচারপতিও প্রশ্ন করেন, বিদেশে গিয়েই কেন চিকিৎসা করাতে হবে? তারপরই কলকাতা হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপাতত বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করাতে পারবেন না তিনি। তারপরই কলকাতার এসএসকেএম হাসপাতালের রাস্তা দেখিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্ট (Abhishek Banerjee)।

রক্ষাকবচ বাড়লেও বিদেশযাত্রায় স্থগিতাদেশ (Abhishek Banerjee)
সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিজে’ মন্তব্য সংক্রান্ত মামলা। বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপিকে উদ্দেশ্য করে করা সেই মন্তব্যকে কেন্দ্র করেই মামলা দায়ের হয়েছিল। শুনানিতে অভিষেকের আইনজীবী আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ৬ অক্টোবর পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দেয়। তবে একই সঙ্গে আদালত জানিয়ে দেয়, আগামী ২৯ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার অনুমতি আপাতত দেওয়া হচ্ছে না। বিচারপতির প্রশ্ন, বিদেশে গিয়েই কেন চিকিৎসা করাতে হবে? কলকাতায় উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এসএসকেএম হাসপাতালেই চিকিৎসা সম্ভব। আদালত আরও জানায়, প্রয়োজন হলে এসএসকেএম হাসপাতালে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশও দেওয়া হতে পারে। এই অবস্থানের বিরোধিতা করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।

আগে এসএসকেএমে পরীক্ষা, তারপর সিদ্ধান্ত (Abhishek Banerjee)
বিচারপতি স্পষ্ট জানান, আদালত কখনওই আবেদনকারীর চিকিৎসায় বাধা দিতে চায় না। তবে বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা আগে প্রমাণ করতে হবে। আদালতের নির্দেশ, প্রথমে এসএসকেএম হাসপাতালে চোখের সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। সেই মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিতে হবে। রিপোর্ট খতিয়ে দেখেই বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে ডানকুনি হাইওয়ের কাছে এক পথ দুর্ঘটনায় বাঁ চোখে গুরুতর আঘাত পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর দীর্ঘদিন সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা চলে। পরে আমেরিকাতেও চিকিৎসা করানো হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর সেখানে চেকআপের জন্য যেতে হয় তাঁকে। তবে কলকাতা হাই কোর্টের সর্বশেষ নির্দেশে আপাতত আগামী কয়েক মাস বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি পাচ্ছেন না তৃণমূল সাংসদ।
আরও পড়ুন :
parliament: বিদ্রোহী সাংসদদের এনসিপিআই-এ যোগদান: আজই কি সিদ্ধান্ত চূড়ান্ত করবেন স্পিকার?

