বৈঠকের পরও অচলাবস্থা
Bengal Liberty
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদল (Cockroach Janata Party)। তবে বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি মেলেনি বলে দাবি করেছে দলটি।

নাড্ডার সঙ্গে বৈঠক
সিজেপির তিনটি প্রধান দাবি হলো — আন্দোলনকারী সোনম ওয়াংচুকের মুক্তি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ।

বৈঠকের পর নাড্ডা জানান, দাবিগুলো সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি তুলে নিয়ে প্রশাসনকে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহযোগিতার আহ্বান জানান তিনি। অপরদিকে, আন্দোলনের মধ্যেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেসহ অন্তত সাতজনকে আটক করে। মধ্য দিল্লিজুড়ে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

