Kalighat Trinamool
Kalighat Trinamool

Kalighat Trinamool: ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল

Bengal Liberty

দুর্নীতির তদন্তে ‘কালীঘাট তৃণমূল’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Kalighat Trinamool)। বিচারপতি কৃষ্ণা রাওয়ের সেই নির্দেশে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ না দেওয়ায় বা হস্তক্ষেপ না করায়, এবার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলো কালীঘাট তৃণমূল। উল্লেখ্য, কালীঘাট তৃণমূলের একাধিক অ্যাকাউন্ট আগেই ফ্রিজ করা হয়েছিল। তবে পরবর্তীতে শর্তসাপেক্ষে সেই অ্যাকাউন্টগুলির টাকা ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দেশ দিয়েছিলেন বিচারক।

Kalighat Trinamool
Kalighat Trinamool

সুপ্রিম কোর্টে জোড়া মামলা

ইডি-র পাশাপাশি পুলিশের তরফেও তৃণমূলের একটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে সেই বিষয়ে একটি কমিটি গঠিত হয়।

Advertisement
Advertisement

সেই কমিটিকে চ্যালেঞ্জ জানিয়েও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, ইডি-র অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের হয়েছিল। কিন্তু তিনি কোনো স্থগিতাদেশ না দেওয়ায় অবশেষে অ্যাকাউন্ট খুলতে মরিয়া তৃণমূল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। সূত্রের খবর, চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহের শুরুর দিকেই এই মামলার শুনানি হতে পারে।

Kalighat Trinamool
Kalighat Trinamool

দুটি মামলার সম্ভাব্য যৌথ শুনানি

Advertisement
Advertisement

জানা যাচ্ছে, পুলিশ ও ইডি—উভয় সংস্থার অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত দুটি মামলার শুনানি একসঙ্গেই হতে পারে। পুলিশের ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে বিচারপতির অন্তর্বর্তীকালীন নির্দেশে টাকা তোলার ক্ষেত্রে অবশ্য কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। তবে সব মিলিয়ে আটকে থাকা অ্যাকাউন্টগুলি পুনরায় চালু করতে এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে তৃণমূল।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury