Bengal Liberty:
বুধবার বিধানসভায় বক্তৃতা রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতীতে তাঁর প্রতি তৃণমূলের আচরণের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি।

তৃণমূলের অত্যাচারের প্রসঙ্গ Suvendu Adhikari
একুশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন নন্দীগ্রামে তাঁর উপর হামলার প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, “দোসরা মে ভোটগণনার দিন আমি নিজে সাক্ষী। হলদিয়া এসডিও অফিসে সার্টিফিকেট নিতে গিয়েছিলাম। ছোট ইটের টুকরো নয়, বড় বড় আধলা পাথর ছোড়া হচ্ছিল। সিআরপিএফের বুলেটপ্রুফ গাড়িতে ছিলাম বলেই প্রাণে বেঁচে গেছি। না হলে সেদিন বেঁচে ফিরতাম না।”
মমতাকে হুঁশিয়ারী Suvendu Adhikari

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুর হুঁশিয়ারি, “বিড়লা তারামণ্ডল থেকে উনি বলছেন, ‘বেঁচে আছি দেখে নেব’। আমি বলছি, আপনি বেঁচে থাকতেই প্রাক্তন হবেন। বেঁচে থাকতেই আপনাকে প্রতিষ্ঠিত চোর প্রমাণ করব। বেঁচে থাকতেই সব দেখে যাবেন। কী ভাবছেন, আমি ছেড়ে দেব? দরকারে সিবিআইকে মামলা দিতে বলব।”
নারীদের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ Suvendu Adhikari
নারী নিরাপত্তার ইস্যুতেও মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, “কামদুনিকে ‘ছোট্ট ঘটনা’ বলেছিলেন। বারাসত প্রসঙ্গে বলেছিলেন, ‘শরীর থাকলে যেমন শরীর খারাপ হয়, তেমনই একটু-আধটু রেপ-টেপ হয়।’ ময়নাগুড়ির ঘটনাকে ‘লাভ অ্যাফেয়ার’ বলেছিলেন। আর আরজি করের ঘটনায় বলেছিলেন, ‘ওর বাবা-মা চাইলে ১০ লাখ দিতে পারি’। নারী নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর মুখে এসব কথাই আমরা শুনেছি।”
খুলবে দুর্নীতির ফাইল Suvendu Adhikari

পাশাপাশি ভবানীভবনে দীর্ঘদিন ধরে পড়ে থাকা অভিযোগের ফাইল নতুন করে খোলার ইঙ্গিত দিয়ে বিরোধী দলনেতা বলেন, “ভবিষ্যতের বাংলাকে সুরক্ষিত করার জন্য আগামী দিনে শাহজাহান, শওকত, জাহাঙ্গিরদের মতো দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।”
আরও পড়ুনঃ বিধানসভা থেকে বের করে দেওয়া হল কুণাল ঘোষকে

