Digital Verification
Digital Verification

Digital Verification: ১৯৯৭ পরবর্তী জন্ম-মৃত্যু শংসাপত্র যাচাইয়ে রাজ্য! ভয়ের কিছু নেই, লক্ষ্য স্বচ্ছতা

Bengal Liberty

রাজ্যে ১৯৯৭ সালের পর ইস্যু করা সমস্ত জন্ম ও মৃত্যু শংসাপত্রের তথ্য নতুন করে যাচাই করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার (Digital Verification)। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হওয়া এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো নথির সত্যতা যাচাই এবং পুরো ব্যবস্থায় স্বচ্ছতা আনা। তবে মুখ্যসচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই; এই যাচাইয়ের ফলে বৈধ নথিধারীদের কোনো সমস্যায় পড়তে হবে না।

Digital Verification
Digital Verification

ডিজিটাল স্ক্যানেই যাচাই হবে সব শংসাপত্র

মুখ্যসচিব জানান, ১৯৯৭ সালে তৎকালীন বাম সরকার আইন সংশোধনের পর জন্ম-মৃত্যু শংসাপত্র সংক্রান্ত কিছু প্রশাসনিক ক্ষমতা সরকারি আধিকারিকদের হাত থেকে জনপ্রতিনিধিদের হাতে চলে যায়। এর ফলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু ক্ষেত্রে ভুয়া শংসাপত্র দেওয়ার অভিযোগ ওঠে। অনেক জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত দায়িত্ব পালন না করায় প্রশাসনও সমস্যার মুখে পড়ে। তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচন এবং বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার সময় একাধিক অসঙ্গতি নজরে এসেছে। পুলিশ প্রশাসনের কাছেও ভুয়া জন্ম শংসাপত্র সংক্রান্ত বহু অভিযোগ জমা পড়েছে। অভিযোগ, এই ধরনের জাল শংসাপত্র ব্যবহার করে অনেকে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন, এমনকি স্কুলে ভর্তির ক্ষেত্রেও এই জাল নথি ব্যবহার করা হয়েছে।

Advertisement
Advertisement

মুখ্যসচিব জানান, সমস্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে স্ক্যান করে যাচাই করা হবে এবং পরবর্তীতে তা সংশ্লিষ্ট রেজিস্ট্রারের কাছে ফেরত দেওয়া হবে। জেলা শাসক (DM) স্তরে প্রতিটি নথি খতিয়ে দেখবেন। কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে বা দুর্নীতি করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন তিনি। ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

Advertisement
Advertisement

এই পুরো যাচাই প্রক্রিয়া কেবল সরকারি আধিকারিকরাই পরিচালনা করবেন; কোনো চুক্তিভিত্তিক কর্মীকে এই কাজে যুক্ত করা হবে না। পাশাপাশি সরকারি হাসপাতালগুলির সুপাররাও এই প্রক্রিয়ার তদারকি করবেন। সাধারণ মানুষকে যাতে কোনো হয়রানির মুখে পড়তে না হয়, সেই আশ্বাসও দিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেন, গুটিকয়েক মানুষের অনিয়মের জন্য সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে, তাই দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতেই এই পদক্ষেপ। বেআইনিভাবে বসবাসকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে বৈধ নথিধারীদের ভয়ের কোনো কারণ নেই। তিনি এই প্রক্রিয়া সফল করতে সকলের কাছে প্রশাসনকে সহযোগিতার আবেদন জানিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে, নথি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি আনাই সরকারের একমাত্র উদ্দেশ্য।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury