Cab Strick
Bengal Liberty
ভাড়া বৃদ্ধি-সহ একাধিক দাবিতে সোমবার কলকাতায় ১২ ঘণ্টার জন্য অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক দিয়েছে সিটু (Cab Strike)। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে সোমবার। কার্যতই সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন শহরের সাধারণ যাত্রীরা।

১১ দফা দাবিতে সরব চালকরা Cab Strike
অ্যাপ ক্যাব চালকদের মোট ১১ দফা দাবি পূরণের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সিটু-র তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই দাবিগুলো স্পষ্ট করা হয়েছে। চালকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:
- ক্যাবের ভাড়া নতুন করে নির্ধারণ করতে হবে।
- এসি ক্যাবের ভাড়াও বাড়াতে হবে।
- কমার্শিয়াল বা বাণিজ্যিক কাজে কোনওভাবেই প্রাইভেট বা ব্যক্তিগত বাইক-গাড়ির ব্যবহার করা যাবে না।
- কলকাতায় সিএনজির যে তীব্র সমস্যা রয়েছে, তা দ্রুত মেটাতে হবে।
- বাণিজ্যিক গাড়ির PUC – এর ক্ষেত্রে মোবাইল নম্বরের ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে।

মৌলালি থেকে পরিবহণ দফতর পর্যন্ত মিছিল
নিজেদের দাবিদাওয়া সরকারের কাছে পৌঁছে দিতে সোমবার রাস্তায় নামবেন ক্যাব চালকরা। সকাল ১১টায় মৌলালির রামলীলা পার্কে সমস্ত অ্যাপ ক্যাব চালকদের জমায়েত হওয়ার ডাক দিয়েছে সিটু।

সেখান থেকে একযোগে মিছিল করে তাঁরা পরিবহণ দফতরের উদ্দেশে রওনা দেবেন। সিটু নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, তাঁদের এই দাবিগুলো হঠাৎ করে গজিয়ে ওঠেনি। আগের সরকারের কাছেও তাঁরা এই বিষয়গুলো নিয়ে আর্জি জানিয়েছিলেন, আর বর্তমান নতুন সরকারের কাছেও একই দাবি রেখেছেন। এদিন পরিবহণ দফতরে গিয়ে তাঁরা ডেপুটেশন জমা দেওয়ার চেষ্টা করবেন বলে জানা গিয়েছে।

