UEFA Nations League 2026
Bengal Liberty
ইউরোপীয় ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক(UEFA Nations League 2026) প্রতিযোগিতা ‘উয়েফা নেশনস লিগ’ ফের শুরু হতে চলেছে। ২০২৬/২৭ মরশুমের গ্রুপ পর্বের ড্র ইতিমধ্যেই প্রকাশ করেছে উয়েফা (UEFA)। লিগ ‘এ’-র চারটি গ্রুপেই রয়েছে একাধিক ফুটবল পরাশক্তি। ফলে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।

গ্রুপ বিন্যাস(UEFA Nations League 2026)
গ্রুপ ১ শক্তিশালী ফ্রান্স, ইতালি, বেলজিয়াম এবং বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া তুরস্ক।
গ্রুপ ২ ইয়ুর্গেন ক্লপের জার্মানি, মার্ক ভ্যান বোমেলের ডাচ বাহিনী নেদারল্যান্ডস, সার্বিয়া এবং ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়ন গ্রিস।গ্রুপ ৩ একই গ্রুপে স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও চেকিয়া। বিশ্বকাপের পর আবারও মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।গ্রুপ ৪ পর্তুগাল, আর্লিং হালান্ডের নরওয়ে, ডেনমার্ক এবং লড়াকু ওয়েলস। পর্তুগাল বনাম নরওয়ে ম্যাচের জন্য এখনই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রীড়াপ্রেমীরা।

উয়েফা নেশনস লিগের সংক্ষিপ্ত ইতিহাস(UEFA Nations League 2026)
আন্তর্জাতিক প্রীতি ম্যাচের একঘেয়েমি দূর করতে এবং ইউরোপের জাতীয় দলগুলোকে আরও প্রতিযোগিতামূলক ম্যাচ উপহার দিতে ২০১৪ সালে প্রথম উয়েফা নেশনস লিগের পরিকল্পনা গ্রহণ করা হয়।দীর্ঘ আলোচনার পর ২০১৮ সালে প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। এর মূল লক্ষ্য ছিল অর্থহীন ‘ফ্রেন্ডলি ম্যাচ’-এর পরিবর্তে সমশক্তির দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ তৈরি করা।
প্রতিযোগিতার নিয়মাবলী(UEFA Nations League 2026)
ইউরোপের ৫৫টি জাতীয় দলকে তাদের র্যাঙ্কিং অনুযায়ী চারটি লিগে (এ, বি, সি ও ডি) ভাগ করা হয়। প্রতিটি লিগে দলগুলো একাধিক গ্রুপে ভাগ হয়ে খেলে এবং ফলাফল অনুযায়ী তাদের ‘প্রমোশন’ (উন্নীত) ও ‘রেলিগেশন’ (অবনমন) হয়। ২০২৪/২৫ মরশুম থেকে এর নক-আউট পর্বে বড় পরিবর্তন আনা হয়। নতুন নিয়ম অনুযায়ী, লিগ ‘এ’-এর প্রতিটি গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দল কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ পায়। এরপর সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। এছাড়া, এই টুর্নামেন্ট পরবর্তী ইউরো চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কোন দেশ সবচেয়ে সফল(UEFA Nations League 2026)
এখনও পর্যন্ত হওয়া চারটি আসরের মধ্যে পর্তুগালই সবচেয়ে সফল দল। তারা দু’বার (২০১৮/১৯ ও ২০২৪/২৫) শিরোপা জয় করেছে। এছাড়া ফ্রান্স ও স্পেন একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া ফাইনালে উঠলেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি।
এবার নজর কার দিকে(UEFA Nations League 2026)
২০২৬ সালের বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই ইউরোপের ফুটবলের শীর্ষ শক্তিগুলো আবারও নেশনস লিগের মঞ্চে মুখোমুখি হতে চলেছে। ফ্রান্স-ইতালি, জার্মানি-নেদারল্যান্ডস কিংবা স্পেন-ইংল্যান্ডের মতো হাইভোল্টেজ ম্যাচগুলো ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে এই জোরদার লড়াই, যা পথ তৈরি করবে ২০২৭ সালের নেশনস লিগ চ্যাম্পিয়ন নির্ধারণের।

উয়েফা নেশনস লিগের চ্যাম্পিয়নদের তালিকা২০১৮/১৯ প্রথম আসরের ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে পর্তুগাল।২০২০/২১ ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।
২০২২/২৩ নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে ৫-৪ গোলে হারিয়ে ট্রফি তোলে স্পেন।
২০২৪/২৫ ফাইনালে স্পেনকে পেনাল্টি শুটআউটে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। আক্রমণাত্মক খেলা আর জোরদার প্রতিযোগিতায় ফুটবলের জ্বরে কাবু বিশ্ব। এখন দেখার, আগামী মরশুমে ট্রফি কার হাতে ওঠে!

