Commonwealth Games 2026
Bengal Liberty
গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ লন বোলসে(Commonwealth Games 2026) ভারতের টানা তিন ম্যাচের জয়ের ধারায় অবশেষে ছেদ পড়ল। মহিলা পেয়ার্স ইভেন্টে রূপা রানি তিরকি ও পিঙ্কি সিংয়ের জুটি নামিবিয়ার কাছে ১-২ সেটে পরাজিত হয়েছে। এই প্রতিযোগিতায় এটিই ভারতের প্রথম হার।

অপরাজিত থাকার রেকর্ড ভাঙল(Commonwealth Games 2026)
মাল্টা, দক্ষিণ আফ্রিকা ও টঙ্গার বিরুদ্ধে টানা জয়ের পর নামিবিয়ার কাছে ১-২ ব্যবধানে হেরে গেল ভারত। দুরন্ত লড়াই সত্ত্বেও ২০২৬ কমনওয়েলথ গেমসের মহিলাদের লন বোলসে প্রথম পরাজয়ের মুখ দেখতে হলো পিঙ্কিদের।
সেমিফাইনালের লড়াইয়ে এখনও এগিয়ে ভারত এই হারে কিছুটা ধাক্কা খেলেও সেমিফাইনালে ওঠার আশা এখনই শেষ হয়ে যায়নি। প্রথম তিনটি ম্যাচে চমৎকার জয়ের কারণে পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান এখনও বেশ শক্তিশালী। গ্রুপের বাকি ম্যাচগুলোতে ভালো ফল করতে পারলেই শেষ চারের টিকিট নিশ্চিত করতে পারবে ভারতীয় এই জুটি।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্য(Commonwealth Games 2026)
প্রথম পরাজয়ের হতাশা কাটিয়ে দ্রুতই স্বমহিমায় ফিরতে মুখিয়ে রয়েছেন রূপা রানি তিরকি ও পিঙ্কি সিং। পদকের দৌড়ে শক্তভাবে টিকে থাকতে আগামী ম্যাচগুলো এখন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

