Derek O'Brien
Bengal Liberty : ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের চাপে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Derek O’Brien)। বাকি ৩ শর্তও মেনে নেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করে সিজেপি। তারই মধ্যে আজ, সোমবার প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের লক্ষ্যে সংসদে সংশোধনী বিল আনল কেন্দ্র। সোমবার দুপুরে লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ (Derek O’Brien)। এই আবহেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি লেখেন, “আমরা আমাদের ছাত্রছাত্রী ও যুবসমাজকে ব্যর্থ হতে দিতে পারি না। তাঁদের নিরাশ করা চলবে না।”

ডেরেক ও’ব্রায়েনর বক্তব্য (Derek O’Brien)
নিট প্রশ্নফাঁস কাণ্ডে ছাত্র-যুবদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আরও জোরদার করার বার্তা দিলেন ডেরেক ও’ব্রায়েন। ডেরেক বলেন, “আমরা আমাদের ছাত্রছাত্রী ও যুবসমাজকে ব্যর্থ হতে দিতে পারি না। তাঁদের নিরাশ করা চলবে না।” তাঁর মতে, এই আন্দোলনের প্রকৃত কৃতিত্ব সেই সব ছাত্র-যুব ও সংগ্রামীদের, যাঁরা শুরু থেকেই লড়াইয়ের মূল ভার বহন করেছেন। তিনি আরও বলেন, “এখন থেকে সংসদের ভিতরে, সংসদের বাইরে এবং রাজপথে— বিরোধী দলের সাংসদ হিসেবে আমরা যা-ই করি না কেন, তা যেন তাঁদের লড়াই ও প্রত্যাশারই প্রতিফলন হয়।”
Note To Self
We must not fail our students and youth. We must not let them down. All credit to the champions. They have done the heavy lifting. From here onward, whatever we MPs from the Opposition do inside Parliament, outside Parliament and on the streets must reflect that.
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) July 27, 2026
উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপের লক্ষ্যে সংসদে সংশোধনী বিল আনল কেন্দ্র সরকার। সোমবার দুপুরে লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। অপরদিকে, প্রশ্নফাঁস কাণ্ড এবং ছাত্র-বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রের জবাবদিহি দাবি করে অধিবেশনের শুরু থেকেই সরব হয় বিরোধী দলগুলি। সোমবার সংসদের উভয় কক্ষেই দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেই হইচইয়ের মধ্যেই লোকসভায় পেশ করা হয় ‘পাবলিক এগ্জ়ামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’।

আরও পড়ুন :
Anubrata Mondal : ৫ বছর আগের মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেল অনুব্রত

