Bengal Liberty : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি (Rampurhat)। ধৃতের নাম আক্রম রাহী। তিনি বীরভূমের রামপুরহাট শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রবিবার সকালে এই ঘটনায় রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতাকর্মীরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে আক্রম রাহীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। আইনানুগ প্রক্রিয়া মেনে ধৃতকে আদালতে তোলা হবে (Rampurhat)।

একই অভিযোগ অভিনেত্রী শ্রীলেখার বিরুদ্ধেও (Rampurhat)
উল্লেখ্য, নিট কেলেঙ্কারি ইস্যুতে ২৪ জুলাই ধর্মতলার ছাত্র আন্দোলনের পর থেকেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। সেই আন্দোলনে যোগ দেওয়া অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। অভিযোগ, আন্দোলনের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি প্রদর্শন করে জনমনে উসকানি দেওয়া হয়েছে। আনন্দপুর থানা ও বিধাননগর সাইবার থানাসহ একাধিক থানায় এফআইআর হয়েছে। বিজেপির দাবি, অভিনেত্রীর বিরুদ্ধে কঠোর ধারায় মামলা করে দ্রুত গ্রেফতার করা হোক। অভিযোগে বিএএনএস-এর ৩৫২, ৩৫৩ ও ৩৫৬ ধারার উল্লেখ করা হয়েছে। গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/26/sreelekha-mitra/


