Raju Naskar Arrest
Raju Naskar Arrest

Raju Naskar Arrest: বেলেঘাটায় ফের গ্রেফতার প্রোমোটার তথা তৃণমূল নেতা রাজু নস্কর

Bengal Liberty: বেলেঘাটায় এক বাসিন্দাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর ও অপহরণের অভিযোগে ফের গ্রেফতার হলেন এলাকার প্রভাবশালী প্রোমোটার তথা তৃণমূল নেতা রাজু নস্কর। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা তাঁকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে মোট ৬টি পেন্ডিং মামলা রয়েছে এবং তাঁকে আদালতে হাজির করানো হবে।

Advertisement
Advertisement

গ্রেফতারের কারণ (Raju Naskar Arrest)

বেলেঘাটার একটি বাড়িতে প্রোমোটিং করতে গিয়ে বহুদিনের এক ভাড়াটেকে (সুকোমল দেবনাথ) বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর, হুমকি ও খুনের চেষ্টার অভিযোগ ওঠে রাজু ও তাঁর দলবলের বিরুদ্ধে। এই ঘটনায় আক্রান্ত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরই পুলিশ এই পদক্ষেপ নেয়। অতীতেও প্রোমোটিংয়ের জেরে এবং নতুন সরকার আসার পর ফ্ল্যাট ভাঙার নোটিশের সময় রাজুর বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ তুললে পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।

Advertisement
Advertisement

কে এই রাজু নস্কর? (Raju Naskar Arrest) 

উত্তর কলকাতার রাজনীতিতে রাজু অত্যন্ত প্রভাবশালী ও পরিচিত মুখ। অতীতে বাম জমানায় সিপিএমের হয়ে কাজ করলেও পরে তিনি তৃণমূলে যোগ দেন। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পরেশ পাল, নেতা কুণাল ঘোষ কিংবা কাউন্সিলর জীবন সাহা—সবার সঙ্গেই তাঁর সুসম্পর্ক রয়েছে। তাঁর পুত্র স্বরাজ নস্করও তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারী। শুভেন্দু অধিকারীও বেলেঘাটায় তাঁর নাম নিয়ে বিভিন্ন সময় সরব হয়েছেন।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/07/28/left-protest/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury