Madan Mitra
Madan Mitra

Madan Mitra : কালো চশমা পরেই সিজিও কমপ্লেক্সে হাজির ‘কালারফুল বয়’ মদন

Bengal Liberty : পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে তলব করেছে ইডি (Madan Mitra)। তদন্তকারী সংস্থার নির্দেশ অনুযায়ী, বুধবার ১২টা নাগাদ কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন। তদন্তে সহায়তার জন্য প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে চোখে কালো সানগ্লাস পরেই চেনা ছন্দে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। ইডির মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন তিনি। যতবার ডাকবে ততবারই হাজির হবেন বলেও জানান তিনি (Madan Mitra)।

Advertisement
Advertisement

স্ত্রী-ছেলেদের পর এবার মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ (Madan Mitra)

পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত আরও জোরদার করেছে ইডি। গত সপ্তাহে একে একে হাজিরা দিয়েছেন মদন মিত্রের পরিবারের সদস্যরা। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির হন তাঁর ছোট ছেলে শুভরূপ মিত্র। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। পরদিন, বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দেন বড় ছেলে স্বরূপ মিত্র। তাকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে যান মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। অপরদিকে, মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে তলব করে ইডি নোটিস পাঠানোর পরই তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র। বিতর্কের মাঝে তিনি মন্তব্য করেছিলেন, ‘ইডির থেকে এবি (অভিষেক বন্দ্যোপাধ্যায়)-কে বেশি ভয় পাই।’ শিবির বদলের পর তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাসও দেন তিনি।তারপরই পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকেও জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা।

Advertisement
Advertisement

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে এই একই মামলায় মদন মিত্রের বাড়িতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সম্প্রতি স্ত্রী ও দুই পুত্রকে ইডির তলবের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কয়েকবার প্রকাশ্যে সরব হয়েছেন তিনি। প্রসঙ্গত, এই পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি এবং তাঁর ও তাঁর ছেলে সমুদ্র বসুর বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা দিয়েছে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/24/madan-mitra-15/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury