Madan Mitra
Madan Mitra

Madan Mitra : সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন মদন পত্নী

Bengal Liberty : ইডির নজরে মিত্র পরিবার, জেরার পর্বে নতুন অধ্যায় (Madan Mitra)। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডি দফতরে হাজির হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র। এর আগের ২ দিনে হাজিরা দিয়েছেন তাঁদের দুই পুত্র। আগামী ২৯ জুলাই একই মামলায় ইডির তলবে হাজির হওয়ার কথা মদন মিত্রের। টিটাগড় পুরসভার নিয়োগে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে তদন্ত আরও জোরদার করেছে কেন্দ্রীয় সংস্থা (Madan Mitra)।

Advertisement
Advertisement

শুক্রে মদনের স্ত্রীর হাজিরা (Madan Mitra)

শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছন অর্চনা মিত্র। তাঁর সঙ্গে ছিলেন কনিষ্ঠ পুত্র শুভরূপ মিত্র। সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তর না দিয়ে হাত জোড় করে সরাসরি দফতরে প্রবেশ করেন তিনি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিত্র পরিবারের ৪ সদস্যকে আলাদা দিনে তলব করেছিল ইডি। বুধবার প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কনিষ্ঠ পুত্র শুভরূপ। বৃহস্পতিবার হাজিরা দেন জ্যেষ্ঠপুত্র স্বরূপ মিত্র। তিনিও একই ভাবে জেরার মুখে পড়েন। আগামী বুধবার, ২৯ জুলাই, একই মামলায় ইডির সামনে হাজির হওয়ার কথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের।

Advertisement
Advertisement

খতিয়ে দেখা হচ্ছে আর্থিক লেনদেন (Madan Mitra)

ইডির দাবি, নগদ টাকা ও সোনার বিনিময়ে টিটাগড় পুরসভায় অন্তত ১২৫ জনকে চাকরি দেওয়া হয়েছিল। সেই অভিযোগের তদন্তেই উঠে আসে মদন মিত্রের নাম। গত ১৩ জুন তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে জিজ্ঞাসাবাদও করে ইডি। পরে স্ত্রী ও দুই পুত্রকে ব্যাঙ্ক সংক্রান্ত নথি-সহ হাজির হতে নির্দেশ দেওয়া হয়। তদন্তকারীদের সন্দেহ, নিয়োগের বিনিময়ে কোনও অবৈধ আর্থিক লেনদেন হয়েছিল কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য,ইতিমধ্যেই এই পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি এবং তাঁর ও পুত্র সমুদ্র বসুর বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা দিয়েছে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/23/madan-mitra-14/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury