Narendra Modi
Narendra Modi

Narendra Modi: সোশ্যাল মিডিয়ায় মোদি-বিরোধী পোস্ট! আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ

Bengal Liberty

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনকে কেন্দ্র করে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে (Narendra Modi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশের নিরাপত্তাবাহিনীকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে একাধিক এক্স অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি কয়েকটি ডিজিটাল সংবাদমাধ্যমের কাছেও নোটিস পাঠানো হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
Advertisement

তদন্তকারীরা জানিয়েছেন, আন্দোলন চলাকালীন প্রকাশিত বিভিন্ন পোস্টের পাশাপাশি পরবর্তী সময়ে প্রকাশিত কনটেন্টও খতিয়ে দেখা হচ্ছে। এক্স এবং বিভিন্ন সংবাদ পোর্টালে প্রকাশিত পোস্ট বিশ্লেষণ করে অভিযোগ উঠেছে, কয়েকটি অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য এবং নিরাপত্তাবাহিনী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির ব্যবহারকারীদের পরিচয় ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য চেয়ে নোটিস পাঠানো হয়েছে।

Narendra Modi
Narendra Modi

এক্স ও সংবাদমাধ্যমকে নোটিস দিল্লি পুলিশ

যদিও ঠিক কতগুলি অ্যাকাউন্ট বা সংবাদমাধ্যম এই নোটিস পেয়েছে, তা এখনও স্পষ্ট করেনি দিল্লি পুলিশ। পুলিশের সমাজমাধ্যম মনিটরিং টিম নিয়মিতভাবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করছে। তদন্তে আপত্তিকর বা আইনবিরোধী কনটেন্ট ধরা পড়লেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে সেই পোস্ট সরিয়ে দেওয়ার নির্দেশও পাঠানো হচ্ছে।

Advertisement
Advertisement

এর আগে যন্তরমন্তরে ছাত্র বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের মদতের অভিযোগও তুলেছিল দিল্লি পুলিশ। তদন্তে প্রায় ৪০০টি পাকিস্তান-ভিত্তিক সমাজমাধ্যম হ্যান্ডেলের সন্ধান মিলেছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ, এই হ্যান্ডেলগুলির মাধ্যমে ধারাবাহিকভাবে উসকানিমূলক প্রচার চালানো হচ্ছে এবং বিশেষ করে পড়ুয়া ও জেন জি-র তরুণদের লক্ষ্য করে কনটেন্ট ছড়ানো হচ্ছে। তদন্তকারীদের দাবি, ওই ৪০০টি হ্যান্ডেলের মধ্যে প্রায় ১০০টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেখানে অ্যালগরিদমের সাহায্যে উসকানিমূলক পোস্টের প্রসার ঘটানোর চেষ্টা করা হচ্ছে।

দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সমাজমাধ্যম মনিটরিং টিম সার্বক্ষণিকভাবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নজরদারি চালাচ্ছে। প্রতিটি সন্দেহজনক পোস্ট খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে এবং আপত্তিকর কনটেন্ট শনাক্ত হলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে সেই কনটেন্ট অপসারণের নির্দেশও পাঠানো হচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury