সুমিত রায়ের বাড়িতে পুলিশের হানা
সুমিত রায়ের বাড়িতে পুলিশের হানা

Sumit Roy: ফের সুমিত রায়ের বাড়িতে পুলিশের হানা

Bengal Liberty

ফের সুমিত রায়ের বাড়িতে হানা দিল পুলিশ (Sumit Roy)।  তোলাবাজির মামলায় সুমিতের বাড়িতে পৌঁছাল পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে হানা দেয় বিষ্ণুপুর থানার পুলিশ। বুধবার মহাবীরতলার ৮এ, ক্যানাল রোডে অবস্থিত সুমিত রায়ের বাড়িতে তদন্তের স্বার্থে পুলিশ যায় বলে সূত্রের খবর।

সুমিত রায়ের বাড়িতে পুলিশের হানা
সুমিত রায়ের বাড়িতে পুলিশের হানা

জানা গিয়েছে, বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া একটি তোলাবাজির অভিযোগের তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। অভিযোগ, একটি রিসর্ট ‘সেবাশ্রয়’-এর নামে ভাড়া নেওয়া হলেও পরবর্তীতে ভাড়ার বিল পরিশোধ করা হয়নি। পাশাপাশি, ওই রিসর্টের মালিকের অভিযোগের ভিত্তিতে প্রায় ২০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ।

সুমিত রায়ের বাড়িতে পুলিশের হানা
সুমিত রায়ের বাড়িতে পুলিশের হানা

সূত্রের দাবি, এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায়ের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ নিউ আলিপুরের একটি বাড়িতেও গিয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের সত্যতা নিয়ে এখনও পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্ত চলছে।

বিস্তারিত আসছে ….

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury