CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

Suvendu Adhikari: আগস্ট থেকে ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি পার্শ্ব শিক্ষকদের! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty

পশ্চিমবঙ্গের আশি হাজার তিনশো পঁচাত্তরটি স্কুলে সরকারি ও সরকারি সহায়তা প্রাপ্ত বিদ্যালয়গুলোতে গ্রান্ট প্রদান করল রাজ্য সরকার। প্রায় তিনশো কোটি টাকা স্কুলগুলোতে প্রদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি , সমস্ত পার্শ্ব শিক্ষকের বেতন পাঁচ হাজার টাকা বৃদ্ধির কথা ঘোষণা করলেন শুভেন্দু।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

একাধিক বার্তা মুখ্যমন্ত্রীর

বুধবার, নবান্নে স্কুল কম্পোজিট গ্রান্ট প্রদানের অনুষ্টানে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, ৫,০০০ টাকা করে বাড়ানোর হবে পার্শ্ব শিক্ষকদের। পূর্বে বাজেটেও সেই কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০১৮–য় ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি করেছিল। সে বছর থেকেই বন্ধ হয়ে যায় বার্ষিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধির নিয়ম। আজ, নবান্ন থেকে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

Advertisement
Advertisement

১ আগস্ট থেকে ৫ হাজার টাকা বেশি বেতন পাবে স্কুলের পার্শ্ব শিক্ষকরা। পাশাপাশি, মিড ডে মিলে আলাদা করে ডিম দেবে রাজ্য সরকার। ইস্কনকে মিড ডে মিলের দায়িত্ব বর্তানো পর থেকে জল্পনার সৃষ্টি হয়েছিল।

Advertisement
Advertisement

তিনি জানান, ১ আগস্ট থেকে ইসকনের মাধ্যমে মিডডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ঠিকই তবে এর বাইরে প্রোটিনযুক্ত আহারের কথা মাথায় রেখে হেল্প গ্রুপের মাধ্যমে স্কুলগুলিতে ডিম দেওয়া হবে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury