TMC Leader Arrest
Bengal Liberty
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় বড় পদক্ষেপ করল পুলিশ (TMC Leader Arrest)। তৎকালীন তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত গুড়াপ গ্রাম পঞ্চায়েতের প্রধান দণ্ডীচরণ ঘোষ, তৃণমূল কর্মী শুভঙ্কর ঘোষ এবং শেখ আসরফ উদ্দিনকে গ্রেফতার করেছে গুড়াপ থানার পুলিশ। বুধবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হবে।

২০২১ এর হিংসা মামলা
অভিযোগ, ২০২১ সালের নির্বাচন-পরবর্তী অশান্তির সময় ফরিদপুর গ্রামের বিজেপি কর্মী সৌদীপ ঘোষের বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগকারীর দাবি, বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি তাঁর বাবা-মাকে লাঠি দিয়ে মারধর করা হয় এবং সোনার গয়না ও নগদ অর্থ লুট করে নিয়ে যাওয়া হয়। সৌদীপ ঘোষের অভিযোগের ভিত্তিতে গুড়াপ থানায় মামলা দায়ের হয়। দীর্ঘ তদন্তের পর ওই মামলায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

