Bus Driver Training
Bengal Liberty : শহরে ক্রমবর্ধমান পথ দুর্ঘটনা এড়াতে এবার বিশেষ উদ্যোগ নিল প্রশাসন (Bus Driver Training )। কলকাতা পুলিশ এবং বাস মালিক সংগঠনগুলির যৌথ উদ্যোগে কলকাতার সমস্ত সরকারি ও বেসরকারি বাস চালকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে। পুলিশ ট্রেনিং স্কুল (PTS)-এর হলে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে (Bus Driver Training)।

প্রশিক্ষণের রূপরেখা (Bus Driver Training )
প্রাথমিক পর্যায়ে পিটিএস-এর ২৫০ আসনের ঘরে ২০০ জন চালককে নিয়ে ২ ঘণ্টার একটি প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। এরপর প্রতি রবিবার ২০-২৫ জন বা ক্ষেত্রবিশেষে ৩০-৫০ জন চালকের একেকটি ব্যাচ তৈরি করে ধাপে ধাপে এই ট্রেনিং চলবে। মূলত সরকারি ও বেসরকারি—উভয় ধরনের বাসের চালকদেরই এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। পরবর্তীতে কন্ডাক্টরদেরও এই প্রশিক্ষণে যুক্ত করা হতে পারে, যা নিয়ে নগরপালের (CP) সঙ্গে আলোচনা চলছে।
অংশগ্রহণকারী সংগঠন ও পরিসংখ্যান (Bus Driver Training )
এই উদ্যোগে ‘অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি’, ‘সিটি সাবার্বান বাস সার্ভিস’, ‘মিনিবাস ওনার অ্যাসোসিয়েশন’-সহ প্রায় ৮-১০টি বাস মালিক সংগঠন অংশগ্রহণ করেছে। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে কলকাতায় কাগজে-কলমে ৩৫০০-৩৬০০ বাস থাকলেও, বাস্তবে প্রায় ৩২০০ বাস নিয়মিত রাস্তায় চলাচল করে। বাকি গাড়িগুলি বসে গিয়েছে। প্রশাসনের মূল লক্ষ্য, শহরের এই ৩২০০ বাসের প্রতিটি চালকের কাছে এই প্রশিক্ষণ পৌঁছে দেওয়া।

সার্টিফিকেট ও ভাতা (Bus Driver Training )
যেহেতু চালকরা কাজের দিন বা সময় নষ্ট করে এই প্রশিক্ষণে অংশ নেবেন, তাই তাঁদের আর্থিক ক্ষতিপূরণ বা ভাতার ব্যবস্থা করার জন্য বাস সংগঠনগুলির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রশিক্ষণ শেষে প্রত্যেক চালককে শংসাপত্র বা সার্টিফিকেটও প্রদান করা হবে।
চূড়ান্ত সিদ্ধান্ত
আগামী ১৫ই আগস্টের পর একটি বড় কর্মসূচির মাধ্যমে এই প্রশিক্ষণের মূল দিনক্ষণ, রুটিন এবং মডিউল চূড়ান্ত করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

আরও পড়ুন :
Suvendu Adhikari : দেশের সেরা পুলিশ বাহিনী গড়ার ডাক, কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে মুখ্যমন্ত্রী

