Camac Street Case
Camac Street Case

Mid Day Meal: মিড-ডে মিলে ডিম ফিরতেই কৃতিত্ব দাবি কালীঘাট তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েনের

Bengal Liberty

মিড-ডে মিলে ফের ডিম অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Mid Day Meal)। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই, কালীঘাট তৃনমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে এই সিদ্ধান্তের কৃতিত্ব দাবি করেন।

.

 

মমতার প্রশংসায় ডেরেক Mid Day Meal

বুধবার এক্স হ্যান্ডেলের পোস্টে ডেরেক ও’ব্রায়েন লেখেন, এক মাস আগেই তাঁরা বাংলার শিশুদের মিড-ডে মিল থেকে ডিম বাদ না দেওয়ার দাবি তুলেছিলেন। তাঁর দাবি, সেই আবেদন নিয়ে নানা বিতর্ক হলেও শেষ পর্যন্ত বর্তমান সরকার ডিম ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, মিড-ডে মিলে আবার ডিম ফিরছে। এর পাশাপাশি ২৪ জুনের নিজের একটি পুরনো পোস্ট সামনে এনে তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার শিশুদের পুষ্টির স্বার্থ উপেক্ষা করে মিড-ডে মিল থেকে ডিম সরিয়ে নিরামিষ খাদ্য তালিকা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তাঁর মতে, বাংলার মানুষ সেই নীতি প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, মিড-ডে মিলে ডিম না থাকার বিষয়টি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সরব হয়েছিল বিরোধী দলগুলি। তাদের অভিযোগ ছিল, পড়ুয়াদের পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। বিশেষ করে ইসকনকে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই ডিম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল, যা নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে বিরোধীরা। ডেরেক ও’ব্রায়েন সামাজিক মাধ্যমে সরাসরি বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করেছেন। একই সঙ্গে মিড-ডে মিলে ডিম ফেরানোর নেপথ্যে তৃণমূলের ধারাবাহিক আন্দোলনকেই মূল কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি। তাঁর বক্তব্য, বিরোধিতার মুখে পড়েই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সরকারিভাবে ডিম ফেরানোর সিদ্ধান্তের কারণ সম্পূর্ণ ভিন্ন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury