Rainy Weather Update
Rainy Weather Update

Weather Alert : ফের বদলাচ্ছে বাংলার আবহাওয়া!

Bengal Liberty : বাংলার আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত (Weather Alert)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ওডিশা, দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন ছত্তিশগড়ের ওপর থাকা গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে যাচ্ছে। আগামী কয়েক ঘণ্টায় এটি ছত্তিশগড় ও পূর্ব মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির জেরে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির কার্যকলাপে পরিবর্তন দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Weather Alert)।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে – পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া। এই জেলাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে দমকা হাওয়াও বইতে পারে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)

উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/30/kakoli-ghosh-dastidar-7/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury