STF: হামিমকে দিয়ে মুখ্যমন্ত্রীকে টার্গেটের ছক, পাকিস্তানি যোগের বিস্ফোরক দাবি STF-এর

Bengal Liberty: 

বর্ধমান থেকে গ্রেফতার হওয়া হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে দাবি করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। শনিবার এক সাংবাদিক বৈঠকে এসটিএফের আইজি গৌরব শর্মা জানান, হামিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজরদারি চালানোর পরিকল্পনা করা হয়েছিল। পাশাপাশি দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের সময় নাশকতার ছকও কষা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

 

Advertisement
Advertisement

STF

 

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে গোয়েন্দাদের কাছে খবর আসে যে হাওড়ার এক মন্ত্রীর ছেলেকে অপহরণের পরিকল্পনা চলছে এবং তাঁকে হানিট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হলে হামিম মণ্ডলের নাম সামনে আসে। হাওড়ার পিলখানার বাসিন্দা হামিম গত কয়েক মাস ধরে বর্ধমানে আত্মগোপন করেছিল বলে দাবি এসটিএফ-এর। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

STF যন্তর মন্তরেও নাশকতার পরিকল্পনার অভিযোগ, বান্ধবীকে হানিট্র্যাপ হিসেবে ব্যবহারের চেষ্টা!

 

STF
STF

গৌরব শর্মা জানান, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় হামিমের বিদেশি যোগাযোগের তথ্য মিলেছে। তদন্তে জানা গেছে, ‘রানা’ এবং ‘উজের’ নামে কয়েকটি হ্যান্ডেলের সঙ্গে সে নিয়মিত যোগাযোগ রাখত। এনক্রিপ্টেড চ্যাটের মাধ্যমে এই যোগাযোগ চলত।

 

 

STF

 

তদন্তকারীদের দাবি, ওই হ্যান্ডেলগুলি পাকিস্তান থেকে পরিচালিত হতো এবং শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল। এই নেটওয়ার্কের মাধ্যমে উগ্রপন্থী মতাদর্শ ছড়িয়ে যুবকদের প্রভাবিত করার চেষ্টা করা হতো বলেও দাবি এসটিএফের।

এসটিএফ জানিয়েছে, হামিমকে পশ্চিমবঙ্গে একটি নেটওয়ার্ক গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছিল। বিশেষ করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাহীন বা ‘আনগার্ডেড’ চলাফেরার তথ্য পাকিস্তানে পাঠানোর নির্দেশ ছিল বলে দাবি তদন্তকারীদের।

 

 

STF

 

এছাড়া সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের সময় বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে এসটিএফ। তদন্তকারীদের দাবি, পুলিশের পোশাক জোগাড় করে আন্দোলনের মধ্যে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল। তবে এই অভিযোগের বিষয়ে আদালতে এখনও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।

 

 

STF

 

তদন্তে আরও জানা গিয়েছে, হামিমের ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে কোনো অর্থ লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ব্রিটেন ও মেক্সিকোর সিম কার্ড ব্যবহারের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

এদিকে হামিমকে গ্রেফতারের পর তার বান্ধবী অর্পিতা সরকারকে শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

 

STF

Advertisement
Advertisement

এসটিএফের দাবি, গত চার বছর ধরে শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে অর্পিতা ও হামিমের যোগাযোগ রয়েছে। মন্ত্রীর ছেলেকে হানিট্র্যাপ করার পরিকল্পনায় অর্পিতাকে ব্যবহার করা হতো বলেও অভিযোগ করেছে এসটিএফ। গোটা ঘটনার আন্তর্জাতিক যোগ এবং সম্ভাব্য নেটওয়ার্কের বিস্তার খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

আরও পড়ুনঃ জ্বালানি নিরাপত্তা ও সবুজ শক্তিতে জোর! তিন প্রকল্পে সূচনা কেন্দ্রীয় মন্ত্রিসভার

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury