Bengal Liberty : ঘাসফুল ছেড়ে কি নতুন পথে হাঁটতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাঁর নতুন দলের নাম ও প্রতীক কী হতে চলেছে? রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা (Mamata Banerjee)। সূত্রের খবর, খুব শীঘ্রই বাংলার রাজনৈতিক ময়দানে আত্মপ্রকাশ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন দল ‘তৃণমূল কংগ্রেস (মমতাবাদী)’। সম্ভাব্য দলীয় প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে সূর্যমুখী ফুল। যদিও পুরো বিষয়টি এখনও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। সূত্রের দাবি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীকের নিয়ন্ত্রণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে যেতে পারে-এই সম্ভাবনাকে সামনে রেখেই বিকল্প রাজনৈতিক কৌশল গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে নতুন দল গঠনের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ ও জোড়াফুল প্রতীক হাতছাড়া হলেও বিকল্প পথ খুঁজে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিমুখী লড়াইয়ের ময়দান সাজাচ্ছেন বলেই জানা গিয়েছে (Mamata Banerjee)।

পুরনো দল ও প্রতীক ছেড়ে নতুন শুরুর প্রস্তুতি (Mamata Banerjee)
নির্বাচন কমিশনের দীর্ঘসূত্রিতা এবং দলের অভ্যন্তরীণ ভাঙনের জেরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীকের উপর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। একাধিক হেভিওয়েট নেতা ও বিধায়কের দলত্যাগ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে মূল দলের নিয়ন্ত্রণ চলে যাওয়ার জল্পনার মধ্যেই নতুন রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নতুন দলের নাম ‘তৃণমূল কংগ্রেস (মমতাবাদী)’ রাখা হতে পারে এবং দলীয় প্রতীক হিসেবে সূর্যমুখী ফুল বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে পুরসভা নির্বাচনের আগেই নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে।

প্রার্থী সংকট, তবু ত্রিমুখী লড়াইয়ের প্রস্তুতি (Mamata Banerjee)
আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে নতুন দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে যোগ্য প্রার্থী নির্বাচন। দলীয় ভাঙনের কারণে কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে অনিশ্চয়তা ও দ্বিধা তৈরি হয়েছে। তার মধ্যেই বিজেপির পদ্মফুল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ঘাসফুল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য সূর্যমুখী প্রতীক-এই তিন শক্তিকে ঘিরে বাংলার রাজনীতিতে নতুন ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য নতুন দল কতটা রাজনৈতিক প্রভাব ফেলতে পারে এবং রাজ্যের রাজনৈতিক সমীকরণ কতটা বদলাতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
আরও খবর
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/02/taslima-nasreen-6/


