Bengal Liberty : আবারও সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই বদলে গিয়েছে বাংলার আবহাওয়ার ছবি (Weather Alert)। সোমবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ দুর্যোগের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতাও জারি করা হয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎও হতে পারে। এই পরিস্থিতির জন্য হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদীয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দিনের বিভিন্ন সময়ে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/03/isf/


