Bengal Liberty:
হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত নয় বিজেপি। দলের অন্দরে তোলাবাজির অভিযোগ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রকাশ্য মঞ্চ থেকে তিনি জানিয়েছিলেন, দলের মধ্যে তোলাবাজির প্রবণতা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বিজেপির এক বুথ সভাপতির বিরুদ্ধে এক লক্ষ টাকা তোলার অভিযোগ সামনে এসেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

BJP Internal Issues
ঘটনাটি দেগঙ্গার বেড়াচাঁপা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংদানা এলাকার ১৫৪ নম্বর বুথের। অভিযোগের তির বিজেপির বুথ সভাপতি সুনীল দাসের দিকে। স্থানীয় বাসিন্দা গৌতম সরকার দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, কয়েক বছর আগে কেনা চার শতক জমিতে বাড়ি তৈরির প্রস্তুতি হিসেবে গাছ কাটার কাজ চলছিল। সেই সময় সুনীল দাস ও তাঁর অনুগামীরা সেখানে এসে কাজ বন্ধ করে দেন। অভিযোগ, এক লক্ষ টাকা দিলে তবেই কাজ করতে দেওয়া হবে, অন্যথায় জমিটি দুই লক্ষ টাকার বিনিময়ে তাঁদের কাছে বিক্রি করে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। ঘটনার পর থানার পাশাপাশি বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতির কাছেও লিখিত অভিযোগ জানানো হয়েছে।
BJP Internal Issuesএক লক্ষ টাকা দাবি করার অভিযোগ
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুনীল দাস। তাঁর দাবি, ওই জমির ডিমারকেশন নিয়ে শরিকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। পরিস্থিতি শান্ত করতেই তিনি সেখানে গিয়েছিলেন। তোলাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেছেন তিনি।
আরও খবর

BJP Internal Issues
অন্যদিকে, গৌতম সরকারের বক্তব্য, সরকারি নথিতে জমির সীমানা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তোলাবাজির অভিযোগ চাপা দিতেই নতুন গল্প তৈরি করা হচ্ছে। তাঁর আরও অভিযোগ, তাঁর ব্যক্তিগত জমিতে বিজেপির পতাকাও টাঙিয়ে দেওয়া হয়েছে।

BJP Internal Issuesতদন্তের আশ্বাস মন্ত্রী অগ্নিমিত্রা পালের
এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, তোলাবাজির অভিযোগ সামনে এলে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। তদন্তে যদি বিজেপির কোনও কর্মী বা সমর্থকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য যে সিদ্ধান্ত নেবেন, সেই অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ পাকিস্তানে ঢুকে ৩০ জঙ্গিকে খতম করেছে ভারতীয় এজেন্ট! ক্যামেরার সামনে স্বীকারোক্তি লস্কর নেতার


