Bengal Liberty : ফের তৃণমূল কংগ্রেসে ভাঙনের ছবি। এবার দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু (Chandra Kumar Bose)। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দলীয় সূত্রের দাবি। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিলেও মাত্র চার মাসের মধ্যেই পুনরায় দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি (Chandra Kumar Bose)।

বিজেপি থেকে তৃণমূল, তারপর চার মাসেই ইস্তফা (Chandra Kumar Bose)
দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন চন্দ্র কুমার বসু। পদত্যাগের কারণ হিসেবে তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। যদিও তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে অন্য কোনও রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে। চন্দ্র কুমার বসু দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং সেই বছর বিধানসভা নির্বাচন ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দলের প্রার্থী হন। পাশাপাশি পশ্চিমবঙ্গ বিজেপির সহ-সভাপতির দায়িত্বও সামলেছেন। তবে ২০২৩ সালে বিজেপি ছাড়ার সময় তিনি অভিযোগ করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে বিজেপি। পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়ে তিনি প্রকাশ্যেই বলেছিলেন, বিজেপিতে যোগ দেওয়া তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম বড় ভুল ছিল।

নেতাজির আদর্শ প্রচারে সক্রিয় ভূমিকা (Chandra Kumar Bose)
রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে কর্পোরেট জগতে দীর্ঘ ও সফল কর্মজীবন ছিল চন্দ্র কুমার বসুর। তিনি শরৎচন্দ্র বসুর পৌত্র এবং অমিয় নাথ বসুর পুত্র। লন্ডনের হেনডন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হওয়ার পর আইআইএম কলকাতা থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। এরপর প্রায় ১৮ বছর টাটা স্টিলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি নিজের তথ্যপ্রযুক্তি সংস্থাও প্রতিষ্ঠা করেন।
আরও খবর

রাজনীতির পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরাধিকার ও ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করেছেন চন্দ্র কুমার বসু। ‘ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজি’-র মুখপাত্র হিসেবে নেতাজি-সংক্রান্ত গোপন নথি প্রকাশের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছেন তিনি। তবে এবার তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে, বা ভবিষ্যতে কোন রাজনৈতিক অবস্থান নেবেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/04/pac-chairman-2/


