Bengal Liberty: কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি গান্ধী পরিবার ও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে সরাসরি সঙ্ঘ পরিবারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁর স্পষ্ট দাবি, কংগ্রেসের মতো একটি পরিবারে মতের অমিল হলেই রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যায়, কিন্তু সঙ্ঘ পরিবার ও বিজেপিতে যোগ্যতার আসল মূল্যায়ন হয়।

কেন ছাড়লেন পুরোনো দল? (Sushmita Dev BJP)
সুস্মিতা জানান, তিনি ছাত্রজীবন থেকে কংগ্রেসে থাকলেও পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তবে তাঁর উপলব্ধি হয়েছিল যে, তৃণমূলের ভোটব্যাংক পুরোপুরি নেত্রী কেন্দ্রিক, যেখানে কোনো আদর্শগত ভিত নেই। অন্যদিকে, বিজেপির ভাবনা সম্পূর্ণ আদর্শভিত্তিক। কংগ্রেসের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বাইরে যতই বড় বড় বৈঠক হোক না কেন, দল চালায় মূলত গান্ধী পরিবারই। সেখানে পরিবারের বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারে না।

সঙ্ঘ পরিবার বনাম গান্ধী পরিবার (Sushmita Dev BJP)
আরএসএস বা সঙ্ঘ পরিবারকে নিয়ে বলতে গিয়ে সুস্মিতা জানান, দু’পক্ষেই পরিবার রয়েছে—একদিকে কংগ্রেসের ‘প্রথম পরিবার’ আর অন্যদিকে সঙ্ঘ পরিবার। তবে তাঁর মতে, একটি পরিবারের শাসন থাকার চেয়ে বহু মানুষের তৈরি বিশাল ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে সঙ্ঘ পরিবার অনেক বেশি ভালো এবং সেখানে আলোচনার বহু স্তর রয়েছে।
আরও খবর
সম্প্রতি রাজধানী দিল্লিতে ছাত্র বিক্ষোভ এবং নেট (NEET) পেপার লিক কাণ্ড নিয়ে মোদি সরকারের প্রশংসাও করেছেন তিনি। বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করে তিনি বলেন, আইন না জেনেই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করা হচ্ছে। সবমিলিয়ে, বিজেপিতে যোগ দিয়ে ঘাসফুল ও হাত শিবির ছেড়ে আসার কারণ স্পষ্ট করে দিলেন সুস্মিতা দেব।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/04/jharkhand-student-protest-2/


