Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari: ভবানীপুরে শুভেন্দু-মমতার ভোটযুদ্ধের মামলার শুনানি ফের পিছোল! নথি না পৌঁছনোয় ক্ষুব্ধ হাইকোর্ট

Bengal Liberty

ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি মঙ্গলবারও এগোল না (Suvendu Adhikari)। প্রয়োজনীয় নথিপত্র আদালতে জমা না পড়ায় ফের শুনানি পিছিয়ে যায়। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত।

ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। আদালতে মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও মামলার প্রয়োজনীয় নথি এখনও তাঁদের হাতে পৌঁছায়নি। ফলে শুনানির প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

Suvendu vs mamata
Suvendu vs mamata

চার সপ্তাহের মধ্যে নথি জমার নির্দেশ

অন্যদিকে, মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারীর পক্ষে আইনজীবী জয়দীপ কর লিখিত তথ্য জমা দেওয়ার জন্য আরও চার সপ্তাহ সময় চান। সেই আবেদনের বিরোধিতা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement

তিনি আদালতে বলেন, নির্বাচনী মামলার নিষ্পত্তিতে অস্বাভাবিক বিলম্ব এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। অপরদিকে, শুভেন্দুর আইনজীবী আদালতকে জানান, পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট ইভিএম এবং মামলার গুরুত্বপূর্ণ সমস্ত নথি যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। তাই শুনানির অগ্রগতিতে কোনও সমস্যা হওয়ার কথা নয়।

Advertisement
Advertisement

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি গৌরাঙ্গ কান্ত নির্দেশ দেন, আগামী চার সপ্তাহের মধ্যে মামলার সঙ্গে যুক্ত উভয় পক্ষকে প্রয়োজনীয় নথির কপি জমা দিতে হবে। পাশাপাশি, নথি সংক্রান্ত বিষয় উল্লেখ করে একটি হলফনামাও আদালতে দাখিল করতে হবে। প্রয়োজনীয় নথি ও রিপোর্ট হাতে পাওয়ার পরই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হবে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury