Bengal Liberty
রাজ্যে বিজেপি (Suvendu Adhikari) সরকার গঠনের পর থেকেই একের পর এক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার বাংলার ক্রীড়া পরিকাঠামো ও ফুটবলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।এরই মধ্যে চলতি বছরের অক্টোবর মাসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ভারতের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসছে।


আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, তারপরই ফুটবলপ্রেমীদের নজর থাকবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচের দিকে। এই ম্যাচের প্রস্তুতি নিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। বৈঠক শেষে কল্যাণ চৌবে জানান, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বাংলা ফুটবলের উল্লেখযোগ্য উন্নতি হবে বলেই তিনি আশাবাদী। পাশাপাশি, অতীতে ‘মেসি কাণ্ড’-এর মতো পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হয়, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত(Suvendu Adhikari)
আগামী ৩ অক্টোবর সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ভারত-ব্রাজিল ম্যাচ। সেই ম্যাচের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। জানা গিয়েছে, টিকিটের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা হবে। অনলাইন ও অফলাইন— দুই মাধ্যমেই টিকিট বিক্রি করা হবে। পাশাপাশি, অতীতের ‘মেসি কাণ্ড’-এর পুনরাবৃত্তি এড়াতে বিশেষ পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
আরও খবর
স্টেডিয়ামের ভিতরে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও থাকবে। ম্যাচ শুরুর আগে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দুই দলকে সংবর্ধনা জানানো হবে। একই সঙ্গে বাংলা ও ভারতের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। সব মিলিয়ে, রাজ্যে আন্তর্জাতিক মানের ফুটবল আয়োজনের পাশাপাশি ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং বাংলার ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সরকার কাজ করছে।



