Bengal Liberty
বিশ্ব মিক্সড মার্শাল আর্টস (MMA) দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ৩৪ বছর বয়সেই প্রয়াত হলেন(UFC) ব্রাজিলের ইউএফসি ফ্লাইওয়েট তারকা অ্যালান নাসিমেন্তো। ইউএফসি-র তরফে জানানো হয়েছে, ঘুমের মধ্যেই তাঁর সম্ভাব্য হৃদরোগে (apparent heart attack) মৃত্যু হয়েছে। হঠাৎ এই ঘটনায় স্তম্ভিত ক্রীড়া বিশ্ব।

ঘুমের মধ্যেই নিভে গেল জীবনের আলো(UFC)
সোমবার সকালে নিজের বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় নাসিমেন্তোকে। দ্রুত চিকিৎসকরা পৌঁছলেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। যদিও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত ও প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা চলবে বলে জানা গিয়েছে।
ইউএফসি-তে গড়ে তুলেছিলেন নিজের পরিচয়(UFC)
ব্রাজিলের এই ফাইটার ২০২১ সালে ইউএফসি-তে যোগ দেন। তার আগে দেশের বিভিন্ন এমএমএ প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেয়েছিলেন। ইউএফসি-তে জেক হ্যাডলি, কার্লোস হার্নান্দেজ, জাফেল ফিলহো এবং কোডি ডার্ডেনের মতো প্রতিপক্ষকে হারিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন। সম্প্রতি জুন মাসেই তাঁর শেষ লড়াই ছিল মিচ রাপোসোর বিরুদ্ধে।
আরও খবর
শোকস্তব্ধ এমএমএ বিশ্ব(UFC)
নাসিমেন্তোর আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ইউএফসি। সতীর্থ, কোচ এবং এমএমএ জগতের বহু তারকা তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। প্রাক্তন ইউএফসি চ্যাম্পিয়ন চার্লস অলিভেইরাও আবেগঘন বার্তায় তাঁকে “একজন ভাই” বলে উল্লেখ করেছেন। তাঁর অকালপ্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এমএমএ মহলে।



