Bengal Liberty : চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু কলকাতা হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। আদালত আগে এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ডের পরীক্ষা করানোর নির্দেশ দেয়। তবে অভিষেকের আইনজীবী জানিয়ে দেন, তিনি সেখানে যাবেন না। এরপরই পুরো মামলাটি খারিজ করে দেয় আদালত (Abhishek Banerjee)।

এসএসকেএমে পরীক্ষা করার নির্দেশ (Abhishek Banerjee)
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে মামলার শুনানি হয়। আদালত জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে যেতে হবে। সেখানে বিভাগের প্রধানের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করা হবে। সেই বোর্ডই জানাবে, বিদেশে চিকিৎসার সত্যিই প্রয়োজন রয়েছে কি না। কিন্তু শুনানির সময় অভিষেকের আইনজীবী রেবেকা ম্যামেন জন আদালতকে জানান, তাঁর মক্কেল এসএসকেএম হাসপাতালে যাবেন না। এরপরই বিচারপতি পুরো আবেদনটি খারিজ করে দেন।

সুপ্রিম কোর্ট থেকে ফের হাই কোর্টে (Abhishek Banerjee)
চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে অভিষেক প্রথমে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। সোমবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বিষয়টি কলকাতা হাই কোর্টেই নিষ্পত্তির নির্দেশ দেয়। সাত দিনের মধ্যে মামলার শুনানি শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছিল। হাই কোর্টে অভিষেকের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের আগে থেকেই আমেরিকায় চিকিৎসা চলছে। অতীতে একটি ইডি-সংক্রান্ত মামলাতেও বিদেশে চিকিৎসার অনুমতি মিলেছিল এবং তখন কেন্দ্রেরও আপত্তি ছিল না। অন্যদিকে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, আগের মামলার পরিস্থিতি আলাদা ছিল। বর্তমানে অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। এই অবস্থায় বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তে প্রভাব পড়তে পারে বলেও আদালতে সওয়াল করে রাজ্য।
আরও খবর

এর আগে ২০ জুলাইয়ের শুনানিতে হাই কোর্ট জানতে চেয়েছিল, কলকাতার কোনও বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে কি না। আদালত তখনই জানিয়ে দিয়েছিল, এসএসকেএমের মেডিক্যাল বোর্ড যদি মত দেয় যে কলকাতায় এই চিকিৎসা সম্ভব নয়, তবেই বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করা হবে। কিন্তু সেই নির্দেশ মানতে অস্বীকার করায় শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনই খারিজ হয়ে যায়।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/05/tulu-mondal-7/


