Bengal Liberty : আগস্ট মাসে এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পৌঁছানোয় সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের জল্পনা ছড়িয়ে পড়েছে। বহু কন্টেন্ট ক্রিয়েটর রিল ও ভিডিও বানিয়ে উপভোক্তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন বলেও অভিযোগ উঠেছে (Agnimitra Paul)। এই বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দফতরকে নিয়ে সাংবাদিক বৈঠক করে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কোন কোন ক্ষেত্রে অনুদান মিলবে না, তা স্পষ্ট করে জানাবেন। একইসঙ্গে ভুয়ো তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন তিনি (Agnimitra Paul)।

কী বললেন পুরমন্ত্রী? (Agnimitra Paul)
অন্নপূর্ণা ভাণ্ডারের আগস্ট মাসের অনুদান এখনও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে না পৌঁছানোকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের জল্পনা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে বলে দাবি করেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। তাঁর অভিযোগ, একাধিক কন্টেন্ট ক্রিয়েটর রিল ও ভিডিও তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। অগ্নিমিত্রা জানান, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দফতরকে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করবেন। সেখানে প্রথম দিন থেকেই সরকার যে নিয়ম ও যোগ্যতার ভিত্তিতে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়ার কথা জানিয়ে আসছে, তা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কোন কোন কারণে কেউ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হবে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, যাঁরা ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছেন, তাঁদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তাঁর কথায়, “সব কাজেরই প্রতিক্রিয়া আছে। তাই যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাঁদের ক্ষেত্রেও উপযুক্ত প্রতিক্রিয়া দেখা যাবে।”

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/07/west-bengal-congress-4/


