জোর করে বিয়ে’র অভিযোগ
জোর করে বিয়ে’র অভিযোগ

BJP Candidate: কংগ্রেস প্রার্থীর এজেন্টকে ‘জোর করে বিয়ে’ বিজেপির বিধানসভা প্রার্থীর!

Bengal Liberty

এক দিকে কংগ্রেস প্রার্থীর নির্বাচনী এজেন্ট, অন্য দিকে বিজেপির বিধানসভা প্রার্থী (BJP Candidate) ভোটের ময়দানের সেই আলাপ গড়াল ভালোবাসায় ! বিজেপি প্রার্থী জোর করে তাঁর স্বামীকে বেআইনি ভাবে বিয়ে করেছেন— এমন বিস্ফোরক অভিযোগ তুলে সুবিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দরবারে দাবী করলেন অভিযুক্ত কংগ্রেস কর্মীর স্ত্রী। অভিযোগ, স্বামী ও বিজেপি নেত্রীর সম্পর্কের প্রতিবাদ করায় মারধর করে তাঁকে দুই সন্তান-সহ বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সুবিচার চেয়ে দ্বারস্থ স্ত্রী

সুবিচার চেয়ে দ্বারস্থ স্ত্রী

ঘটনার সূত্রপাত মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভরতপুরের বিজেপি প্রার্থী অনামিকা ঘোষের সঙ্গে নির্বাচনের সময়েই ঘনিষ্ঠতা তৈরি হয় কংগ্রেস প্রার্থী মহম্মদ আজাহারউদ্দিনের এজেন্ট উদ্দীপন দাসের। উদ্দীপনের স্ত্রী পূর্ণিমা দাসের দাবি, ভোটের কাজ থেকেই দু’জনের পরিচয়।

Advertisement
Advertisement

পরবর্তীতে বিজেপি নেত্রী অনামিকা ঘোষ তাঁর স্বামীকে জোর করে ও অবৈধ ভাবে বিয়ে করেছেন বলে পূর্ণিমার অভিযোগ। গৃহবধূর আরও দাবি, এই ঘটনার কথা জানতে পেরে প্রতিবাদ জানালে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং দুই ছোট ছেলেকে সঙ্গে দিয়ে তাঁকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন উদ্দীপন।

Advertisement
Advertisement

প্রশাসন ও বিভিন্ন স্তরে দরবার করেও বিচার পাননি দাবি করে শেষমেশ সমাজমাধ্যমকে হাতিয়ার করেছেন ওই গৃহবধূ। প্রকাশিত একটি ভিডিও বার্তায় সোশাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতির হস্তক্ষেপ ও ন্যায়বিচারের আর্জি জানিয়েছেন তিনি। পূর্ণিমার কথায়, “সব জায়গায় বিচার চেয়েও পাইনি। শেষ আশা নিয়ে সমাজমাধ্যমে এই ভিডিও পোস্ট করতে বাধ্য হলাম।” বিধানসভার বিজেপি প্রার্থী দ্বারা কংগ্রেস প্রার্থীর এজেন্টকে এভাবে ‘জোর করে বিয়ে’ করার অভিযোগে ভরতপুরের রাজনৈতিক মহলে চরম শোরগোল শুরু হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury