Bengal Liberty
হালিশহরে অস্বাভাবিকভাবে(Suvendu Adhikari) মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে, এই ঘটনায় রাজ্য সরকারের পদক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
সাক্ষাৎ শেষে বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানান, বিরজু কেওটের স্ত্রী এবং তাঁর পরিবার সরকার ও প্রশাসনের উপর আস্থা রেখেছেন। পরিবারের এই বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরিবারের প্রধান দাবিগুলির মধ্যে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি এবং বিরজুর সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

নিরপেক্ষ তদন্তের আশ্বাস বিবৃতিতে(Suvendu Adhikari)
এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়েও সরব হন শুভেন্দু। তাঁর দাবি, বাংলার রাজনীতিতে অতীতে রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি, গুলি চালানো এবং পুলিশ বা রাজনৈতিক হেফাজতে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। কিন্তু রাজনৈতিকভাবে ভিন্ন মত পোষণকারী কোনও ব্যক্তির বাড়িতে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজিকে সঙ্গে নিয়ে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন, এমন নজির সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে খুব একটা নেই বলেও দাবি করেন তিনি।মুখ্যমন্ত্রী আরও জানান, হালিশহর থানার আইসিকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং তদন্তকারী আধিকারিককে (আইও) সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে, ঘটনার বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
আরও খবর
মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য(Suvendu Adhikari)
পাশাপাশি, বিরজু কেওটের স্ত্রীকে মুখ্যমন্ত্রীর অ্যাটেনডেন্ট পদে চাকরি এবং তাঁর দুই সন্তানের পড়াশোনার জন্য মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই কঠিন সময়ে সরকার বিরজু কেওটের পরিবারের পাশে রয়েছে। পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার পুলিশ হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয় তৃণমূল নেতা বিরজু কেওটের। পরিবারের অভিযোগ, পুলিশের অত্যাচারেই তাঁর মৃত্যু হয়েছে। এরপরই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। এই ঘটনার পর মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। এরপর সোমবার বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে হালিশহরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।



