Kalyan Banerjee
Kalyan Banerjee

Kalyan Banerjee : তৃণমূল জিতলে তবেই দলে থাকতেন রচনা! অভিনেত্রীর বক্তব্যে কী বললেন কল্যাণ?

Bengal Liberty : তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়ার কারণ নিয়ে এবার খোলাখুলি মুখ খুললেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর দাবি, তৃণমূল জিতলে তিনি দলেই থাকতেন। কিন্তু দল হেরে যাওয়ায় মানুষের কাজ করতে দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। রচনার এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পাল্টা তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

Kalyan Banerjee
Kalyan Banerjee

‘তৃণমূল জিতলে দলেই থাকতাম’, দাবি রচনার (Kalyan Banerjee)

চুঁচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারতমাতা পুজোয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। রচনা বলেন, তাঁর সাংসদ হিসেবে এখনও তিন বছর মেয়াদ রয়েছে। এই সময়ের মধ্যে মানুষের জন্য আরও কাজ করতে চান তিনি। তাঁর কথায়, তৃণমূল, বিজেপি বা সিপিএম-কোনও দলকেই তিনি আলাদা করে দেখেন না। মানুষের জন্য কাজ করাই তাঁর মূল লক্ষ্য। দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রচনা বলেন, “এবার তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে গিয়েছে বলে দলবদল করেছি।”

‘তৃণমূলে থেকেও কাজ করতে পারিনি’, দাবি রচনার (Kalyan Banerjee)

রচনার দাবি, তৃণমূলে থাকাকালীনও তিনি নিজের এলাকার জন্য পর্যাপ্ত কাজ করতে পারেননি। রাজ্যে অর্থের অভাবের কথা তাঁকে জানানো হত বলেও দাবি করেন তিনি। সাংসদের বক্তব্য, তৃণমূল হেরে যাওয়ার পর আরও তিন বছর চুপচাপ বসে থাকতে চাননি। মানুষের কাজ করতেই দল ছেড়েছেন তিনি। কেন্দ্রের মন্ত্রীদের কাছেও বিভিন্ন বিষয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানান রচনা। তাঁর মতে, রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্যে একই সরকারের প্রয়োজন। সেই কারণেই ‘ডবল ইঞ্জিন’ সরকারের পক্ষে সওয়াল করেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের কাজের প্রশংসাও করেন রচনা।

Advertisement
Advertisement

পাল্টা আক্রমণ কল্যাণের (Kalyan Banerjee)

রচনার দলবদল এবং তাঁর মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রচনাকে কটাক্ষ করে তিনি বলেন, এরা “সুযোগসন্ধানী ভদ্রমহিলা”। তাঁর দাবি, এই ধরনের নেতারা রাজনীতিতে ‘পচে’ গিয়েছেন এবং মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে উঠেছেন। কল্যাণের আরও অভিযোগ, দলবদল করা নেতারা মানুষের কাছে যান না। ঋতব্রত শিবিরের ৬০ জন বিধায়ক এবং তৃণমূল থেকে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদকে একযোগে আক্রমণ করে তিনি বলেন, “এই কুড়িজন আর ৬০ জনকে মানুষ কত ঘৃণা করছে জানেন!”

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/15/kalyan-banerjee-19/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury