Kalyan Banerjee
Kalyan Banerjee

Kalyan Banerjee : মমতার তৃণমূল ছেড়ে ককরোজ পার্টিতে যোগ দেবেন ক‍ল‍্যাণ? বক্তব্য ঘিরে জল্পনা

Bengal Liberty : কয়েক দিন ধরেই বেসুরো শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ২১ জুলাইয়ের মঞ্চেও তাঁর বক্তব্য ও আচরণ ঘিরে তৈরি হয়েছিল কৌতূহল। সেই রেশ কাটার আগেই ফের বিস্ফোরক মন্তব্য করে দলের অন্দরের জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন তিনি। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে আরশোলাদের সমর্থন করে কল্যাণের মন্তব্য-“বিজেপি বুঝে গেছে ককরোচ পার্টির হাতেই ওরা শেষ হয়ে যাবে।” আর সেই মন্তব্যের পরই রাজনৈতিক মহলের জল্পনা, মমতাকে ছেড়ে ককরোজ পার্টিতে যোগ দেবেন ক‍ল‍্যাণ (Kalyan Banerjee)?

Kalyan Banerjee
Kalyan Banerjee

একাধিক ইস্যুতে বিস্ফোরক কল্যাণ (Kalyan Banerjee)

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একাধিক বিষয়ে তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, “বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, পুলিশি রাজ চলছে। সবাইকে থ্রেট করা হচ্ছে। এক একটা ছেলেকে নিয়ে এসে ২৪ ঘন্টা করে বসিয়ে রাখা হচ্ছে,অনেক কিছু হচ্ছে।” তারপরই রচনা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কল্যাণ কটাক্ষ করে বলেন, “এরা সব সুযোগ সন্ধানী ভদ্রমহিলা। এরা রাজনীতিতে পচা। এরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে। এরা মানুষের কাছে যায়না।” তারপরই ঋতব্রত তৃণমূলের ৬০ এবং এনসিপিআই- তে যোগদান করা ২০ জন সাংসদ তোপ দেগে বলেন, “এই ২০ আর ৬০ জনকে মানুষ কত ঘৃণা করছে জানেন!”

এখানেই শেষ নয়। অনন্ত মহারাজকে গ্রেফতার করা নিয়ে বিজেপি সরকারকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন শ্রীরামপুরের সাংসদ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে হলে অনন্ত মহারাজকে গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, বিষয়টি ‘লোক দেখানো’ এবং মুখ্যমন্ত্রীর ‘সাহস নেই’।

Advertisement
Advertisement

তাহলে কি ‘ককরোচ পার্টি’র দিকেই কল্যাণ? (Kalyan Banerjee)

লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলনের পর ‘বন্দেমাতরম’ পরিবেশন নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন কল্যাণ। তাঁর প্রশ্ন, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী পদে থাকার পর এতদিন কেন ‘বন্দেমাতরম’ বাজানো হয়নি? তাঁর বক্তব্য, এতদিন না হওয়াটাই প্রধানমন্ত্রীর ব্যর্থতা।সবশেষে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে ফের উঠে আসে সেই ‘ককরোচ পার্টি’ প্রসঙ্গ। কল্যাণের দাবি, “বিজেপি বুঝে গিয়েছে ওই শক্তির হাতেই একদিন তারা শেষ হয়ে যাবে।”

Advertisement
Advertisement

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। ২১ জুলাইয়ের মঞ্চে প্রতিবাদী সুরের পর এবার ‘ককরোচ জনতা পার্টি’- কোনদিকে যেতে চলেছে কল্যাণ তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বিদ্রোহী শিবিরে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/15/mamata-banerjee-55/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury