Director Raja Sen

Raja Sen: শেষরক্ষা হল না, প্রয়াত পরিচালক রাজা সেন

Bengal Liberty

প্রয়াত বর্ষীয়ান পরিচালক রাজা সেন। রবিবার এসএসকেএম হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (Raja Sen)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই বিশিষ্ট পরিচালক। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। রাজা সেনের স্ত্রী তথা অভিনেত্রী পাপিয়া সেন জানিয়েছেন, রবিবার সকালেই মৃত্যু হয় পরিচালকের। বাবাকে হাসপাতালে ভর্তি করাতে তাঁর দুই মেয়েই এসেছিলেন। বর্তমানে ছোট মেয়ে পরিবারের যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন।

 Raja Sen passes away

দীর্ঘ লড়াইয়ের অবসান Raja Sen

গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন রাজা সেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর ফুসফুসে গুরুতর সমস্যা তৈরি হয়েছিল এবং লাং ফেলিয়রের পরিস্থিতি তৈরি হয়। চলতি বছরের শুরু থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন রাজা সেন। বছরের গোড়ায় শরীরের নীচের অংশ অবশ হয়ে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শ নেন তিনি। পরীক্ষার পর গুরুতর স্নায়ুর সমস্যা ধরা পড়ে। ফেব্রুয়ারি মাসে কোমর ও শিরদাঁড়ার মধ্যভাগে তাঁর অস্ত্রোপচারও হয়।

Advertisement
Advertisement

তবে রাজা সেনের শারীরিক সমস্যার সূত্রপাত আরও কয়েক বছর আগে। প্রায় দশ বছর আগে ‘মায়া মৃদঙ্গ’ ছবির শুটিং চলাকালীন আচমকাই সেট থেকে পড়ে গিয়ে কোমরে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। প্রথমে সেই চোটকে খুব একটা গুরুত্ব দেননি। পরবর্তীতে সেই আঘাত থেকেই একাধিক শারীরিক জটিলতা তৈরি হয়। গত ছয়-সাত বছর ধরে হাঁটাচলাতেও সমস্যা হচ্ছিল তাঁর।

Advertisement
Advertisement

চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা ও অস্ত্রোপচার চললেও শেষরক্ষা হল না। বর্ষীয়ান পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা চলচ্চিত্র মহল।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury