Biman Bose
Bengal Liberty
বর্ষীয়ান বাম নেতা বিমান বসু দিল্লির AIIMS-এ চিকিৎসাধীন। তাঁর দ্রুত(Biman Bose)আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পোস্টে তিনি জানান, বিমান বসুর সফলভাবে পারকিউটেনিয়াস হার্ট ভালভ ইমপ্লান্টেশন এবং পেসমেকার প্রতিস্থাপন করা হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ঋতব্রত।

দল সূত্রের খবর(Biman Bose)
দলীয় সূত্রে খবর, বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বয়সজনিত কারণে তাঁর শারীরিক পরিস্থিতির উপর বাড়তি নজর রাখছে মেডিক্যাল বোর্ড। পেসমেকার বসানোর পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। আপাতত তাঁকে কারও সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না।

স্থিতিশীল বিমান বসু(Biman Bose)
CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, বিমান বসুর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। চিকিৎসকদের সঙ্গে দলের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাঁর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় আপডেটও নেওয়া হচ্ছে। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে দিল্লির AIIMS-এ ভর্তি করা হয় বিমান বসুকে। গতকাল তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে খবর প্রকাশ্যে আসে। তবে পেসমেকার বসানোর বিষয়টি আজ দলীয় সূত্রে স্পষ্ট করা হয়েছে।
চিকিৎসকদের পর্যবেক্ষণে(Biman Bose)
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বিমান বসুকে ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন বর্ষীয়ান বাম নেতা। তাঁর দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা ও প্রার্থনা জানাচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ।


