Mamata Banerjee
Bengal Liberty : এবার আর ‘চন্দ্র-সূর্য-গ্রহ-তারা’ আলাদা আলাদা নয়, চন্দ্র এবং সূর্যকেই গ্রহ বানিয়ে ফেললেন বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! ব্যস! ৪ মে-র পর থেকে যাঁদের ‘মমতা-দিদি মিম’ নিয়ে খানিকটা আকাল চলছিল, তাঁদের মুখে ফের হাসি ফোটানোর মতো রসদ হাজির। ক্ষমতায় থাকাকালীন তাঁর একের পর এক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় মিমের উপাদান জুগিয়েছে। ৪ মে-র পর থেকে মাথায় হাত পড়েছিল মিমপ্রেমীদের। অনেকেই পোস্ট করেছিলেন, “I’ll miss her”। তবে বিরোধী আসনে এসেও একেবারেই নিরাশ করার পাত্রী নন নেত্রী। এবার চন্দ্র-সূর্যকে গ্রহ বানিয়ে পেটে খিল ধরানোর মতো রসদ নিয়ে হাজির প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ফেসবুক লাইভে এসে বিরোধীদের একাধিক বিষয়ে তোপ দাগলেন তিনি (Mamata Banerjee)।

অন্নপূর্ণা নিয়ে বিজেপিকে তোপ (Mamata Banerjee)
রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের বিক্ষোভের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাওয়া মহিলাদের প্রায় ৭৫ শতাংশের ভাতা বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে বা আটকে রাখা হয়েছে। তাঁর বক্তব্য, নির্বাচনের আগে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে তার উল্টো পথে হাঁটছে নতুন সরকার। যোগ্য-অযোগ্য বাছাইয়ের নামে সাধারণ মহিলাদের ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
মমতার আরও দাবি, বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার প্রতিবাদে পথ ও রেল অবরোধ হচ্ছে। এমনকি স্থানীয় বিজেপি নেতা ও মন্ত্রীদের ঘিরেও ক্ষোভ দেখাচ্ছেন উপভোক্তারা। তাঁর প্রশ্ন, নির্বাচনের আগে যখন এই প্রকল্প নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তখন এত কঠিন শর্তের কথা বলা হয়নি কেন? এখন কেন সুবিধা পাওয়ার ক্ষেত্রে জটিল ফর্ম এবং একাধিক নিয়ম চাপানো হচ্ছে? কে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, আর কে পাবেন না-সেটা ঠিক করার একচ্ছত্র অধিকার বিজেপির নেই বলেও কড়া বার্তা দিয়েছেন তিনি।

মমতার নিশানায় রাজনৈতিক প্রতিহিংসা (Mamata Banerjee)
বিজেপি সরকারের প্রশাসনিক ভূমিকা নিয়েও সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, সাধারণ মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন কি না, সেদিকে নজর দেওয়ার বদলে সরকার বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মামলা করতেই বেশি ব্যস্ত। তাঁর দাবি, এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রায় ১৫ থেকে ২০ হাজার কর্মী-সমর্থকের বিরুদ্ধে বিভিন্ন মামলা করা হয়েছে। মমতার বক্তব্য, নির্বাচনের আগে মহিলাদের আর্থিক সহায়তার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পালনের বদলে নানা শর্ত আরোপ করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে রাজ্যজুড়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা সরকারের সদিচ্ছার অভাবেরই প্রতিফলন বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন:
Mamata Banerjee: জনগণনা নিয়ে জনগণকে ভুল বোঝালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

