Adhir Ranjan Chowdhury
Bengal Liberty
ক্ষমতার পরিবর্তন হয়েছে মাত্র! বিজেপিকে আক্রমণ করে একাধিক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তাঁর দাবি, তৃণমূলের ‘অত্যাচার’ থেকে মুক্তি পেতে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি নিজের ইচ্ছায় ক্ষমতায় আসেনি, রাজনৈতিক পরিস্থিতিই তাদের জন্য সেই সুযোগ তৈরি করে দিয়েছে। এমনকি NCP – এর বিধায়কদের প্রতি সরব তিনি। অভিযোগ, তৃণমূলের দৌলতে ক্ষমতায় এসেছিল, বাপের বেটা হলে নিজেরা এসে ময়দানে নির্বাচনে লড়ো।

বিজেপির প্রতি কটাক্ষ Adhir Ranjan Chowdhury
অধীর বলেন, মানুষ তৃণমূলকে হারাতে চেয়েছিল। কংগ্রেসকে ভোট দিয়ে তৃণমূলকে হারানো সম্ভব হবে না—এমন ধারণা থেকেই অনেকে সরাসরি বিজেপিকে ভোট দিয়েছেন। তাঁর কথায়, “বিজেপি এসেছে মানে ক্ষমতার পরিবর্তন হয়েছে। তার মানে এটা নয় যে সব সমস্যার সমাধান হয়ে গেল।” পাশাপাশি রাজ্য সরকারের শাসনব্যবস্থা নিয়েও কটাক্ষ করেন অধীর। তাঁর দাবি, কংগ্রেস মানেই প্রগতি, আর বিজেপি মানেই অশান্তি ও অস্থিরতা। একই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্প ও সুবিধা নিয়েও বিজেপি সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন তিনি। প্রকল্প সম্পর্কে জানিয়েছেন, ” আজ অবধি কংগ্রেস শাসিত অঞ্চলে মহিলারা অনুদান থেকে বিরত থাকেনি।”

এনসিপি মানে বিজেপির ঘরজামাই
এনসিপি-র বিধায়কদের নিয়েও সরব হন অধীর। বিজেপির সঙ্গে তাঁদের রাজনৈতিক সমীকরণ নিয়ে কটাক্ষ করে বলেন, “এনসিপি মানে বিজেপির ঘরজামাই। যাঁরা মানুষের ভোটে নির্বাচিত হয়ে পরে দলবদল করেছেন, তাঁদের সাহস থাকলে ফের নির্বাচনের ময়দানে গিয়ে মানুষের ভোট নেওয়া উচিত।” বিধায়কদের সম্পর্কে স্পষ্ট ভাবে জানিয়ে তিনি বলেছেন, “বাপের বেটা হলে এসো ময়দানে নির্বাচনে লড়ো।” ফলে নির্বাচিত জনপ্রতিনিধিদের দলবদলের বিষয়টি রাজনৈতিক ও নৈতিক – দুই দিক থেকেই প্রশ্নের সম্মুখীন হতে হয়।

এনসিপির সাংসদদের বিরুদ্ধে আরও তীব্র আক্রমণ শানিয়ে অধীর বলেন, তাঁদের ফের নির্বাচনে লড়াই করে জয়ী হয়ে সংসদে আসা উচিত। সেই পরিস্থিতি তৈরি হলে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন বলে জানা গিয়েছে।

