Suvendu Adhikari: কলকাতায় নবী দিবসে তেরঙ্গার অবমাননা! পদক্ষেপ রাজ্য পুলিশের

Bengal Liberty

রাজ্যে পালাবদলের পর বিদেশি পতাকা প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি হয়েছে (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী, বাংলার কোথাও কোনও অননুমোদিত বিদেশি পতাকা প্রদর্শন করা যাবে না। পুলিশমন্ত্রীর কড়া বার্তার পরেই সক্রিয় প্রশাসন। মিলাদ-উন-নবীর শোভাযাত্রার সময় এক ব্যক্তিকে প্যালেস্টাইনের পতাকা বহন করতে দেখা যায়। ওই পতাকা বাজেয়াপ্ত করে রাজ্য পুলিশ। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

.

তেরঙ্গার উপর বিদেশি পতাকা Suvendu Adhikari

বিগত বছর ধরে চলে আসা এই নিয়মে ইতি টেনে বিজেপি সরকার স্পষ্ট বার্তা দিয়েছে—বাংলায় প্যালেস্টাইনের পতাকার কোনও জায়গা নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী, রাজ্যে বিদেশি পতাকা প্রদর্শনের অভিযোগে আইনি পদক্ষেপ করেছে পুলিশ।

ভারতের মুম্বাই: ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রা

তেরঙ্গার স্থান সবার উপরে। শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, “ভারতের পতাকা এবং ভারতের পরিচয়ই সবার আগে।” অথচ মিলাদ-উন-নবীর শোভাযাত্রায় দেখা গেল বিগত বছরের চেনা দৃশ্য। তেরঙ্গার উপর টাঙানো ছিল প্যালেস্টাইনের পতাকা। মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা অমান্য করায় আইনি পদক্ষেপ নিল পুলিশ।

বুধবার কলকাতায় ঈদে মিলাদুন্নবী (মিলাদ-উন-নবী) উপলক্ষে খিদিরপুর, টালিগঞ্জ ও পার্ক সার্কাসের বিভিন্ন রাস্তায় প্রধান শোভাযাত্রা ও মিছিল বের হয়। এছাড়াও খিদিরপুর ও টিপু সুলতান মসজিদের আশপাশের রাস্তাতেও সমারোহে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ অনুযায়ী, রাজ্যে শুধুমাত্র তেরঙ্গা পতাকা প্রদর্শন করা যাবে। বাংলার মাটিতে বিদেশি পতাকার কোনও জায়গা নেই।

সরকার বদলের পর নিয়মে বদল

উল্লেখ্য, তৃণমূলের শাসনকালে ধুমধাম করে উদযাপিত হত নবী দিবস। কলকাতার রাস্তায় প্যালেস্টাইনের পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়ার অভিযোগও উঠত। মহানগরের বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকা—তপসিয়া, রাজাবাজার, পার্ক সার্কাস, খিদিরপুর, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ থেকে হাওড়া—ঈদে মিলাদ-উল-নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হত। অভিযোগ, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সংখ্যালঘুদের এই শোভাযাত্রাগুলিতে তেরঙ্গার পরিবর্তে বিদেশি পতাকা দেখা যেত।

Advertisement
Advertisement

রাজ্যে সরকার বদল হতেই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে একাধিক নিয়ম জারি হয়েছে। রাস্তা বন্ধ করে নামাজ পড়ার পরিবর্তে মসজিদেই নামাজের ব্যবস্থা করা হয়েছে। এমনকি ঈদের দিনেও কলকাতাবাসী দেখেছে ভিন্ন ছবি। রেড রোডের বদলে ব্রিগেড ময়দানে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়। ধর্মের প্রতি পক্ষপাত না রেখে বর্তমান মুখ্যমন্ত্রী নিয়মে বদল এনেছেন বলে দাবি সরকারের। তবে সেই নিয়ম অমান্য করতেই এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য পুলিশ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury