Weather Alert
Weather Alert

Weather Alert : বঙ্গোপসাগরে নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা বাংলায়

Bengal liberty : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা (Weather Alert)। তার প্রভাবে সোমবার রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। উপকূলেও পরিস্থিতি উত্তাল। ইতিমধ্যেই সমুদ্রে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কোথাও ভারী বৃষ্টি, কোথাও বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়া বইতে পারে (Weather Alert)।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)

সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ। বেশ কিছু জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে নজর রাখছে প্রশাসন। উত্তাল সমুদ্রের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যটকদেরও সমুদ্রের কাছাকাছি এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে।

Advertisement
Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)

নিম্নচাপের প্রভাব থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে রাস্তা পিচ্ছিল হওয়া বা কোথাও কোথাও যোগাযোগে সমস্যা তৈরি হতে পারে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/31/congress-6/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury